# ওয়েব সাইট থেকে উধাও

প্রকাশের ৩ ঘন্টা পর বৃত্তির ফল স্থগিত

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৮ ২০২৩, ০৭:১৭
  • 252 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৮ ২০২৩, ০৭:১৭
  • 252 বার পঠিত
প্রকাশের ৩ ঘন্টা পর বৃত্তির ফল স্থগিত

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর তা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ৮২ হাজার ৩৮৩ জনকে বৃত্তির জন্য নির্বাচিত করে ফল প্রকাশ করা হয়। কিন্তু বিকেল পাঁচটার দিকে ফল স্থগিত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ফল প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছে। সন্ধ্যায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।কুমিল্লার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, কিছুক্ষণ আগে ডিজি অফিস থেকে পাঠানো ইমেইলে ফল প্রকাশ না করতে বলা হয়েছে। উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সব প্রধান শিক্ষকদের জানাতে বলা হয়েছে। কয়েকদিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।
তবে, কি কারণে ফল স্থগিত করা হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি এ কর্মকর্তা।
এ বিষয়ে মন্তব্য জানতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।
প্রাথমিকের বৃত্তি ফল ওয়েবসাইট থেকে উধাও
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয় আজ মঙ্গলবার দুপুর দেড়টায়। বিকেল ৫টা থেকে শিক্ষার্থীর ফল পাওয়া যাচ্ছে না সংশ্লিষ্ট ওয়েবসাইটে।
প্রাথমিক শিক্ষা প্রশাসন থেকে এর এ সমস্যা স্বীকার করা হলেও প্রকৃত ত্রুটি কী, তা নিশ্চত করে কেউ বলতে পারছেন না। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ফলাফলে ত্রুটি থাকায় স্থগিত করতে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493