শান্ত-মুশফিক-সাকিবের ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ২৪৬

  • আপডেট টাইম : মার্চ ০৬ ২০২৩, ০৩:৫৩
  • 194 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৬ ২০২৩, ০৩:৫৩
  • 194 বার পঠিত
শান্ত-মুশফিক-সাকিবের ফিফটিতে বাংলাদেশের সংগ্রহ ২৪৬

হোয়াইটওয়াশ এড়াতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের হাফসেঞ্চুরিতে ৪৮.৫ ওভারে ২৪৬ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।

আজ সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
advertisement

ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবালকে হারায় বাংলাদেশ। তাদের দুজনকেই তুলে নেন পেসার স্যাম কারান। প্রথম ওভারের পঞ্চম বলে শূন্য রানে কারানের বলে উইকেটরক্ষক জস বাটলারকে ক্যাচ দেন লিটন। আর তৃতীয় ওভারের শেষ বলে ৬ বলে ১১ করে জেমস ভিন্সকে ক্যাচ দেন অধিনায়ক তামিম।

নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম জুটিতে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। তবে দলীয় ১১৫ রানে রান আউটের শিকার হন শান্ত। ৭১ বলে ৫টি চারে ৫৩ করেন তিনি। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি। জুটিতে তারা ১২৮ বলে ৯৮ রান তোলেন।

রশিদ খানের পরপর দুই ওভারে বোল্ড হন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। মুশফিক ৯৩ বলে ৬টি চারে ৭০ করেন। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৪৩তম ফিফটি। আর ৮ রানে ফেরেন মাহমুদউল্লাহ।

এরপর দলীয় দুশর পর ক্রিস ওকসের বলে ব্যক্তিগত ১৫ রানে মাঠ ছাড়েন আফিফ হোসেন। আর তাইজুল ইসলামকে নিজের ক্যাচে ফেরান জোফরা আর্চার। আর্চারের দ্বিতীয় শিকার হন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার মাত্র ৭১ বলে ৭টি চারে ৭৫ রানের ঝলমলে ইনিংস খেলেন। এটি তার ওয়ানডের ৫২তম হাফসেঞ্চুরি।

ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট নেন জোফরা আর্চার। দুটি করে উইকেট দখল করেন স্যাম কারান ও আদিল রশিদ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493