বরিশাল বোর্ডের ৭৮৩ বিদ্যালয়ে শতভাগ পাস

  • আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০১৯, ০৬:২৩
  • 819 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ৩১ ২০১৯, ০৬:২৩
  • 819 বার পঠিত
বরিশাল বোর্ডের ৭৮৩ বিদ্যালয়ে শতভাগ পাস

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসএসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৫। শতভাগ পাস করেছে ৭৮৩টি শিক্ষা প্রতিষ্ঠান।

পাশাপাশি এ বোর্ডের আওতাধীন ছয় জেলার একটি বিদ্যালয়েও শতভাগ ফেল করার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।

প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে তিনি জানান, শতভাগ পাস করা ৭৮৩টি বিদ্যালয়ের মধ্যে পটুয়াখালীতে ১৩২, বরগুনায় ১০০, বরিশালে ২১২, পিরোজপুরে ১০৮, ভোলায় ১৪৮ ও ঝালকাঠি জেলায় ৮৩টি বিদ্যালয় রয়েছে।

৫০ ভাগের ওপরে ও শতভাগের নিচে পাস করেছে ৯২৫টি বিদ্যালয়। যারমধ্যে পটুয়াখালীতে ১৭৩, বরগুনায় ৮৭, বরিশালে ২৫০, পিরোজপুরে ১৬৫, ভোলায় ১৩৫ ও ঝালকাঠি জেলায় ১১৫টি বিদ্যালয় রয়েছে।

এছাড়া, ২০ ভাগের ওপরে ৫০ ভাগের নিচে পাস করেছে মাত্র ছয়টি বিদ্যালয়। যার মধ্যে পিরোজপুরে পাঁচটি ও ভোলায় একটি বিদ্যালয় রয়েছে। এগুলো হলো- ভোলার তজুমদ্দিনের আরালিয়া জুনিয়র হাই স্কুল, পিরোজপুরের মঠবাড়িয়ার পাঠাকাটা জুনিয়র হাই স্কতুল, পিরোজপুর সদরের মাজার জুনিয়র হাই স্কুল, নেছারাবাদ উপজেলার দুর্গাকাঠী এস জি এস মাধ্যমিক বিদ্যালয়, উরিবুনিয়া জনসম্মেলনী জুনিয়র হাই স্কুল, অনন্ত কুমার মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

বরিশাল বোর্ডে এবার জেএসসিতে ১ হাজার ৭১৪টি বিদ্যালয়ের ১ লাখ ১৩ হাজার ৯৮৫ পরীক্ষার্থী ১৮১টি কেন্দ্রে পরীক্ষা দেয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493