দ্বিতীয় ম্যাচে আরও দুর্দান্ত বাংলাদেশ ॥ সিরিজ জয়

  • আপডেট টাইম : মার্চ ২৯ ২০২৩, ০৭:৪৩
  • 221 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ২৯ ২০২৩, ০৭:৪৩
  • 221 বার পঠিত
দ্বিতীয় ম্যাচে আরও দুর্দান্ত বাংলাদেশ ॥ সিরিজ জয়

কী নাম দেওয়া যায়, সাইক্লোন, টর্নেডো নাকি টাইফুন? আইরিশ বোলাররা বলতে পারেন, ‘নাম যেটাই হোক, তাণ্ডব তো একই!’ চট্টলার ২২ গজে লিটন কুমার দাস ও রনি তালুকদার ব্যাট হাতে যা করলেন, সেটিকে আসলে বলা যায় তাণ্ডবলীলা। সেই বিধ্বস্ত জনপদে পরে দাপটে ছড়ি ঘোরালেন সাকিব আল হাসানও। প্রথমে ব্যাটিংয়ে, এরপর বোলিংয়ে। সব মিলিয়ে পর্যদুস্ত আয়ারল্যান্ড, একগাদা রেকর্ডের ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ।

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বুধবার আয়ারল্যান্ডকে ৭৭ রানে হারিয়ে প্রত্যাশিতভাবেই এক ম্যাচ বাকি রেখে সিরিজ জিতল বাংলাদেশ।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবার টসের পরই নামে বৃষ্টি। খেলা নেমে আসে ১৭ ওভারে। খেলা শুরু হতেই শুরু হয় লিটন ও রনির ঝড়। চার-ছক্কার মালা সাজিয়ে উদ্বোধনী জুটির রেকর্ড গড়েন দুজন। বাংলাদেশ তোলে ৩ উইতেটে ২০২ রান। রান তাড়ায় লড়াই জমাতেই পারেনি আইরিশরা। ১৭ ওভারে করতে পারে তারা ১২৫।

লিটন-রনির জুটিতে ১২৪ রান আসে স্রেফ ৫৬ বলে। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে যা সেরা উদ্বোধনী জুটি।
লিটনের ব্যাটিং তাণ্ডব ও সাকিবের অলরাউন্ড আলোয় সিরিজ বাংলাদেশের

দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে লিটন শেষ পর্যন্ত আউট হন ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ৪১ বলে ৮৩ রানে। আগের ম্যাচে দারুণ ফিফটিতে ম্যাচের সেরা হওয়া রনি এবার ২৩ বলে করেন ৪৪।

সেই ধারা ধরে রেখে তিনে নেমে ২৪ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন সাকিব। ব্যাটিং সাফল্যের রেশ নিয়ে জ্বলে ওঠেন তিনি বল হাতেও। নিজের প্রথম বলে উইকেট নিয়ে শুরু, ৪ ওভারে ২২ রানে নেন ৫ উইকেট।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493