আবারও গায়ের জোরের নির্বাচনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে

বরিশাল সিটি নির্বাচনে অংশ নেবে না বাসদ

  • আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২৩, ০৪:১৯
  • 218 বার পঠিত
  • আপডেট টাইম : এপ্রিল ২৬ ২০২৩, ০৪:১৯
  • 218 বার পঠিত
বরিশাল সিটি নির্বাচনে অংশ নেবে না বাসদ

স্টাফ রিপোর্টার॥ আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেবে না বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাসদের জেলা সদস্যসচিব মনীষা চক্রবর্তী । ফকিরবাড়ি রোডস্থ সংগঠনটির কার্যালয়ে জনাকীর্ণ সংবাদস্মেলনে তিনি বলেন আবারও গায়ের জোরে নির্বাচনের ইংিগিত পাওয়া যাচ্ছে। এধরনের প্রহসনমূলক নির্বাচনে তার জোট অংশ নেবে না ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনীষা চক্রবর্তী বলেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এবং আমাদের রাজনৈতিক জোট মনে করে, বর্তমান পরিস্থিতিতে যেখানে দেশের জনগণ তাঁদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারেন না, সেই ধরনের প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করা না করা একই কথা। এ জন্য আমাদের দল ও জোট আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলীয় সরকারের অধীন আওয়ামী লীগের অনুগত দলগুলোকে নিয়ে পাতানো নির্বাচনের যে আয়োজন চলছে তাতে অংশ নিয়ে আমরা জালিয়াতির নির্বাচনকে বৈধতা দিতে চাই না।’

আরও একটি গায়ের জোরের নির্বাচনেরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেন মনীষা। ২০১৮ সালে বরিশাল সিটি নির্বাচনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে মনীষা চক্রবর্তী বলেন, বাসদের পক্ষ থেকে ২০১৮ সালের নির্বাচনে তাঁকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তুনির্বাচনের দিন সকাল থেকে সব কেন্দ্রে প্রকাশ্যে ভোট ডাকাতির ঘটনা ঘটেছিল। সাধারণ মানুষ তখন এই দৃশ্য দেখে হতবাক ও হতাশ হন। পরে এই ভোট ডাকাতির বিরুদ্ধে কেন্দ্রে কেন্দ্রে তাঁরাই রুখে দাঁড়িয়েছিলেন। মেয়রপ্রার্থী হিসেবে তাঁর ওপরও হামলার ঘটনা ঘটে। দুপুরের মধ্যে আওয়ামী লীগ ছাড়া সব প্রার্থী নির্বাচন বর্জন করলেও নির্বাচন বন্ধ হয়নি। এমনকি ভোট ডাকাতি বন্ধে ন্যূনতম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু সিটি করপোরেশন নির্বাচনই নয়, ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনেও একই প্রহসন দেশবাসী দেখেছে।
সার্বিক দিক বিবেচনায় তাঁরা আশঙ্কা করছেন, এখানে আরও একটি গায়ের জোরের নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। ফলে যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবেন না, সে নির্বাচনে অংশ নিয়ে তাঁরা জনগণকে বিভ্রান্ত করতে চান না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনবাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য জনার্দন দত্ত, জেলা বাসদের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য সন্তু মিত্র, গোলাম রসুল, মানিক হাওলাদার, মাফিয়া বেগম প্রমুখ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493