নানা বাড়ি বেড়াতে এসে খালে ডুবে গেল আবিদা!

  • আপডেট টাইম : মে ১০ ২০২৩, ০৩:০১
  • 252 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১০ ২০২৩, ০৩:০১
  • 252 বার পঠিত
নানা বাড়ি বেড়াতে এসে খালে ডুবে গেল আবিদা!

পিরোজপুরের ইন্দুরকানীতে নানা বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে মোসা. আবিদা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের মধ্য ইন্দুরকানী গ্রামে এ ঘটনা ঘটে। আবিদা উপজেলার পার্শ্ববর্তী সেউতিবাড়ীয়া গ্রামের মো. রাজিব হাওলাদারের ছোট মেয়ে। স্থানীয় ইউপি সদস্য মো. মজনু হোসেন রনি সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, আবিদা তার মায়ের সাথে গতকাল মঙ্গলবার উপজেলার পার্শ্ববর্তী মধ্য ইন্দুরকানী গ্রামের তার নানা মোয়াজ্জেম হোসেনের বাড়িতে বেড়াতে যান। আজ বুধবার সকাল আনুমানিক আটটার দিকে ওই বাড়ি সংলগ্ন খালের ঘাটের আশেপাশে খেলা করার সময় পানিতে পড়ে যায় সে। পরে আবিদাকে না দেখে তার মা বাড়ির আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজা খুঁজি করতে থাকেন।

পরে শিশুটির কোনো সন্ধান না পেয়ে ইন্দুরকানী ফায়ার সার্ভিস কে খবর দিলে তারা বাড়ির কাছের খালে খোঁজাখুঁজি করে সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় মজিবর হাওলাদারের বাড়ির সামনের খালের ঘাটের কাছে আবিদার নিথর দেহ পানিতে ভাসতে দেখে।

এসময় ফায়ার সার্ভিস কর্মীরা শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে স্থানীয়দের বরাত দিয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট গোডাউন সংলগ্ন মধ্য ইন্দুরকানী গ্রামের বাড়ির পিছনে খালে পড়ে আবিদা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493