আবেদনের ২০ দিনের মাথায় বাড়িতে পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স: সচিব

  • আপডেট টাইম : মে ১৩ ২০২৩, ০৬:৫৫
  • 165 বার পঠিত
  • আপডেট টাইম : মে ১৩ ২০২৩, ০৬:৫৫
  • 165 বার পঠিত
আবেদনের ২০ দিনের মাথায় বাড়িতে পৌঁছে যাবে ড্রাইভিং লাইসেন্স: সচিব

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, আবেদন করার মাত্র ২০ দিনের মধ্যে ড্রাইভিং লাইসেন্সসহ অন্য সুযোগ-সুবিধা বাড়িতে পৌঁছে যাবে। এজন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসে যেতে হবে না।

শনিবার (১৩ মে) দুপুরে মেহেরপুর মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সচিব আরও বলেন, বিআরটিএ অফিসে এখন থেকে কোনো দালালের জায়গা নেই। ড্রাইভিং লাইসেন্সসহ অন্য সুবিধার জন্য আবেদন করার পর বাড়িতেই পৌঁছে যাবে এগুলো।

তিনি বলেন, একেকটি মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ফোন-ফ্যাক্সের দোকান এখন বিআরটিএ অফিস। অনলাইনে আবেদন করার পরই ফোনে খুদেবার্তার মাধ্যমে জানানো হবে পরীক্ষার সময়। একইভাবে লাইসেন্স প্রদানের সময়ও জানিয়ে দেওয়া হবে। অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী অনিয়ম-দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493