মুক্তির আগেই ৪৩২ কোটি আয় করল ‘আদিপুরুষ’!

  • আপডেট টাইম : জুন ০২ ২০২৩, ০৭:০৬
  • 245 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০২ ২০২৩, ০৭:০৬
  • 245 বার পঠিত
মুক্তির আগেই ৪৩২ কোটি আয় করল ‘আদিপুরুষ’!

ভারতের অন্যতম বিগ বাজেটের চলচ্চিত্র ‘আদিপুরুষ’ মুক্তির আগেই আয়ের রেকর্ড গড়ল। ৫০০ কোটি বাজেটের সিনেমাটি মুক্তির আগেই তুলে নিয়েছে ৪৩২ কোটি রুপি।

সম্প্রতি সিনেমাটির নির্মাতারা একটি নতুন ট্র্যাক প্রকাশ করেছেন, যা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রকৃতপক্ষে চলচ্চিত্রের নতুন ট্রেলারটি বেশ কিছুটা অপ্রীতিকর সত্ত্বেও অত্যন্ত উৎসাহজনক প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের কাছ থেকে।
এখন শোনা যাচ্ছে যে ‘আদিপুরুষ’ ইতিমধ্যে তার বাজেটের প্রায় ৮৫ শতাংশ পুনরুদ্ধার করে নিয়েছে আয় থেকে।

ওম রাউত পরিচালিত ৫০০ কোটি রুপি বাজেটে তৈরি ‘আদিপুরুষ’ ইতিমধ্যে স্যাটেলাইট রাইটস, মিউজিক্যাল রাইটস, ডিজিটাল রাইটস এবং অন্যান্য আনুষঙ্গিক রাইটস থেকে মুক্তির আগে ২৪৭ কোটি রুপি আয় করেছে। এ ছাড়া দক্ষিণে এর থিয়েটার আয় থেকে ন্যূনতম গ্যারান্টি হিসেবে তুলে নিয়েছে ১৮৫ কোটি রুপি। সব মিলিয়ে আদিপুরুষ ইতিমধ্যে ৪৩২ কোটি রুপি আয় করে নিয়েছে, যা অনন্য এক রেকর্ড।

চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছেন, ‘আদিপুরুষ’ মুক্তির প্রথম দিনেই দারুণ উদ্বোধনী আয় দেখতে যাচ্ছে। সিনেমাটি শুধু হিন্দি সংস্করণ থেকে প্রথম তিন দিনে প্রায় ১০০ কোটি রুপি আয় করবে বলেই মতামত ব্যক্ত করছেন বিশ্লেষকরা।

ওম রাউতের লেখা ও পরিচালনায় ‘আদিপুরুষ’-এ দেবতা রামের ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। লঙ্কেশ্বর রাবণের চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান।
মাতা জানকির ভূমিকায় অভিনয় করেছেন কৃতি স্যানন। মহাকাব্য রামায়ণ অবলম্বনে নির্মিত ‘আদিপুরুষ’। প্রযোজনা করেছেন টি-সিরিজ এবং রেট্রোফাইলস। হিন্দি এবং তেলেগু ভাষায় একই সঙ্গে তৈরি হয়েছে এটি। ১৬ জুন সিনেমাটি মুক্তির তারিখ ধার্য করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493