পিরোজপুরের ২টি আসনসহ ১০ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন

  • আপডেট টাইম : জুন ০৩ ২০২৩, ০৭:০৬
  • 136 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ০৩ ২০২৩, ০৭:০৬
  • 136 বার পঠিত
পিরোজপুরের ২টি আসনসহ ১০ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন

নির্বাচন কমিশন (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১০টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনেছে।

যেসব আসনের সীমানায় পরিবর্তন এসেছে সেগুলো হলো পিরোজপুর–১, পিরোজপুর–২, কুমিল্লা-১, কুমিল্লা-২, ফরিদপুর–২, ফরিদপুর–৪, গাজীপুর–২ ও গাজীপুর–৫ এবং নোয়াখালী–১ ও নোয়াখালী– ২ আসন। এর মধ্যে চারটি আসনের সীমানায় এসেছে বড় পরিবর্তন।

নতুন সীমানায় পিরোজপুর–১ আসনটিতে থাকছে পিরোজপুর সদর উপজেলা, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা। পিরোপুর–২ আসনটিতে থাকছে কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলা।

কুমিল্লা-১ আসনটি দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে গঠিত হবে। কুমিল্লা-২ আসন নতুন সীমানায় হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে হবে।

নতুন সীমানায় ফরিদপুর–২ আসন থেকে কৃষ্ণপুর ইউনিয়ন বাদ দেওয়া হয়েছে। এই ইউনিয়ন যুক্ত করা হয়েছে ফরিদপুর–৪ আসনের সঙ্গে। আর ফরিদপুর–৪ আসনটি হবে ভাংগা, চরভদ্রাসন, কৃষ্ণপুর ইউনিয়নসহ সদরপুর উপজেলা নিয়ে।

নোয়াখালী–১ আসন থেকে বজরা ইউনিয়ন বাদ দিয়ে নোয়াখালী–২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। নোয়াখালী–১ আসনটি হবে চাটখিল উপজেলা এবং বারগাঁও, নাটেশ্বর, অম্বর নগর ও বজরা ইউনিয়ন বাদে সোনাইমুড়ী উপজেলা নিয়ে।

নতুন সীমানায় নোয়াখালী–২ আসন সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ী উপজেলার বারগাঁও, নাটেশ্বর, অম্বরনগর ও বজরা ইউনিয়ন নিয়ে হবে।

এছাড়া গাজীপুর–৫ আসন থেকে গাজীপুর সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কেটে যুক্ত করা হয়েছে গাজীপুর–২ আসনে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493