বরগুনায় আদালত চত্বর থেকে রাম দা’সহ কিশোর আটক

  • আপডেট টাইম : জুন ১৪ ২০২৩, ০৭:১৫
  • 530 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৪ ২০২৩, ০৭:১৫
  • 530 বার পঠিত
বরগুনায় আদালত চত্বর থেকে রাম দা’সহ কিশোর আটক

বরগুনায় আদালত চত্বর থেকে দেশীয় অস্ত্রসহ এক কিশোরকে আটক করেছে জেলা ও দায়রা জজ কোর্ট পুলিশ। বুধবার (১৪ জুন) বেলা ১১টার দিকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের মূল ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক হওয়া কিশোরের নাম মো. আকিব (১৬), তিনি বেতাগী উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের ভোরা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। তার কাছ থেকে তিনটি রামদা উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের ইন্সপেক্টর মারুফ আহমেদ বলেন, আমাদের কাছে তথ্য ছিল আদালত চত্বরে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই সকাল থেকেই আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সবাইকে তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হয়। এসময় এক কিশোরের কাছ থেকে তিনটি রামদা উদ্ধার করা হয়।

আটক হওয়া কিশোরকে বর্তমানে আদালতের কারাগারে রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, আদালতে হাজিরা দিতে আসার সময় বুধবার সকালে সড়িষামুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ শরীফ ও তার সমর্থকদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় আটক হওয়া কিশোরের বাবা জয়নাল আবেদীন জখম হয়। তিনি বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581