লন্ডনের মেয়র নির্বাচনে প্রার্থী তালিকায় ব‌রিশালের মোজাম্মেল

  • আপডেট টাইম : জুন ১৪ ২০২৩, ০৮:১০
  • 259 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৪ ২০২৩, ০৮:১০
  • 259 বার পঠিত
লন্ডনের মেয়র নির্বাচনে প্রার্থী তালিকায় ব‌রিশালের মোজাম্মেল

যুক্তরাজ্যের লন্ডনের আসন্ন মেয়র নির্বাচনে প্রার্থী হ‌তে পা‌রেন বাংলা‌দে‌শে জন্ম ও বে‌ড়ে ওঠা মোজা‌ম্মেল হো‌সেন। স্বনামখ‌্যাত এই ব‌্যারিস্টার ব্রিটে‌নের প্রথম কিউসি (কুইনস কনসাল)। ব্রিট‌ে‌নে আইন পেশায় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পদ‌ হলো কিউসি (রানির রাজত্বকাল)। মোজাম্মেল হোসেন হবেন পা‌কিস্তানি বং‌শোদ্ভূত লেবার পা‌র্টি থে‌কে নির্বা‌চিত লন্ড‌নের দুইবা‌রের মেয়র সা‌দিক খা‌নের মূল প্রতিদ্বন্দ্বী।

২০২৪ সা‌লের মে মা‌সে অনু‌ষ্ঠিত হবে লন্ড‌নের মেয়র নির্বাচ‌ন। এরই মধ্যে ক্ষমতাসীন দ‌ল কনজার‌ভে‌টিভ পা‌র্টির মেয়র প্রার্থী হি‌সে‌বে সম্ভাব‌্য তিন প্রার্থীর নাম উঠে এসেছে। তাদের একজন হলেন ব‌্যা‌রিস্টার মোজা‌ম্মেল হো‌সে‌ন। আগামী ১৯ জুলাই মেয়র প‌দে চূড়ান্ত প্রার্থী ঘোষণা কর‌বে দলটি।

ব‌রিশা‌লে জন্ম নেওয়া মোজা‌ম্মেল হো‌সেন ১৯৯৫ সা‌লে ২১ বছর বয়‌সে ব্রিটে‌নে আসেন। ‌আইন বিষ‌য়ে লেখাপড়া ক‌রেন লিভারপু‌ল বিশ্ববিদ‌্যাল‌য়ে। ২০০১ সা‌লে বার এট ল ডি‌গ্রি অর্জন করা এই পেশাদার আইনজী‌বী ২০১৯ সা‌লে ব্রিটে‌নের কুইনস কনসাল নিযুক্ত হন।

গতকাল মঙ্গলবার (১৩ জুন) ডেইলি সান‌কে দেওয়া সাক্ষাৎকা‌রে লন্ড‌নে আলোচিত এই আইনজী‌বী ব‌লে‌ছেন তার শৈশ‌বের পা‌রিবা‌রিক অসচ্ছল জীবনযাপন আর আর্থিক দা‌রিদ্র্যের সঙ্গে সংগ্রা‌মের কথা। আত্মপ্রত‌্যয়ী এ রাজনী‌তি‌বিদ ব‌লে‌ন, ১৬ বছর বয়স পর্যন্ত তার নি‌জের এক জোড়া জু‌তা ছিল না।

মোজ‌া‌ম্মেল হো‌সেন ব‌লেন, লন্ডন শহর আমা‌কে তৈরি ক‌রে‌ছে, প্রতিষ্ঠা দি‌য়ে‌ছে। আমার যা কিছু আছে, সব‌ এই লন্ডন শহর থেকে পেয়েছি। লন্ড‌নের মেয়র নির্বাচিত হ‌লে লন্ডন‌কে নিরাপদ ও জনবান্ধব নগরী হি‌সে‌বে ‌বিনির্মাণ কর‌তে চাই।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493