জামালপুরে সন্ত্রাসীদের হামলায় বাংলা নিউজের সাংবাদিক নিহত

  • আপডেট টাইম : জুন ১৫ ২০২৩, ০৫:৩৫
  • 377 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৫ ২০২৩, ০৫:৩৫
  • 377 বার পঠিত
জামালপুরে সন্ত্রাসীদের হামলায় বাংলা নিউজের সাংবাদিক নিহত

জামালপুরে সন্ত্রাসীদের হামলায় আহত সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নাদিম বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন।

এর আগে গতকাল বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটী মোড়ে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা করে সন্ত্রাসীরা। এ সময় তাকে ব্যাপক মারধর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে মালিবাগ মোড় থেকে পাটহাটী মোড় হয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন নাদিম। পথে পাটহাটী মোড়ে কয়েকজন সন্ত্রাসী তার পথ রোধ করে এবং টেনে-হিঁচড়ে মারধর করতে করতে টিএনটি রোডের দিকে নিয়ে যায়। একপর্যায়ে তাকে বেধড়ক মারধর করে ফেলে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নিয়ে যান। এরপর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর হাসপাতালে পাঠায়। সেখান থেকে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে পুলিশ। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581