দেশ আমাদের, মাথাব্যথা তাদের: ওবায়দুল কাদের

  • আপডেট টাইম : জুন ১৫ ২০২৩, ০৫:৪৪
  • 144 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৫ ২০২৩, ০৫:৪৪
  • 144 বার পঠিত
দেশ আমাদের, মাথাব্যথা তাদের: ওবায়দুল কাদের

আমেরিকার ৬ কংগ্রেসম্যানের চিঠির বিষয়ে সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের ৬ জন সদস্য এখানে মানবাধিকার লঙ্ঘন দেখছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে শায়েস্তা করতে বলছেন। আমেরিকার ৬ জন কংগ্রেসম্যান চিঠি দিয়েছেন। এই চিঠিগুলো মর্ম কথা হচ্ছে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। এটা তাদের মাথাব্যথা- আমাদের দেশ! আর কেউ কেউ মনে মনে মন কলা খাচ্ছে; এই বুঝি নিষেধাজ্ঞা এলো! এই বুঝি ভিসানীতিতে পড়ল আওয়ামী লীগ সরকার।

আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কৃষকলীগের বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠানে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপি লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরেও খেলা চলছে। চক্রান্ত চলছে। লবিস্ট নিয়োগ করেছে কোটি কোটি ডলার ব্যয় করে। তাদের লবিস্ট নিয়োগ করার টাকার অভাব নেই। ক্ষমতায় না থাকলেও সেই অর্থ তাদের আছে।
তিনি বলেন, শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আজকে জ্বালানির মতো সংকট, বিদ্যুৎ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সারা বিশ্ব হিমশিম খাচ্ছে। সেখানে আমরা সামলে যাচ্ছি। তাপমাত্রা বেড়েছে, এটা তো আমাদের দোষ না। সে জন্য বিদ্যুৎ সংকটটা বেড়ে গিয়েছিল, আমি আশা করি, ৫-৭ দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। লোডশেডিং অনেক ঠিক হয়ে গেছে, এটা আরও ঠিক হয়ে যাবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493