টেস্ট, ওয়ানডের পর টি–টোয়েন্টি দলেও পাঁচ পেসার

  • আপডেট টাইম : জুন ১৮ ২০২৩, ০৭:৩২
  • 160 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৮ ২০২৩, ০৭:৩২
  • 160 বার পঠিত
টেস্ট, ওয়ানডের পর টি–টোয়েন্টি দলেও পাঁচ পেসার

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দলে ছিলেন পাঁচজন পেসার। গতকাল ঘোষিত ওয়ানডে সিরিজের দলও পাঁচ পেসারের। পেসারদের ভিড় দেখা গেল টি-টোয়েন্টি সিরিজের দলেও। সে জন্য আজ ঘোষিত টি-টোয়েন্টি সিরিজের দলে ফেরানো হয়েছে ফাস্ট বোলার ইবাদত হোসেনকে।

ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকা আফিফ হোসেনও ফিরেছেন ২০ ওভারের ক্রিকেটে। দুজনই আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না। সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন শুধু আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় থাকা উইকেটকিপার ব্যাটসম্যান জাকের আলী।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে টি-টোয়েন্টি দলে ইবাদতকে ফেরানোর ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, ‘পাঁচজন পেসার রাখতে হচ্ছে আমাদের। সে জন্য ইবাদতকে রাখা। আমরা ওদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে পারব। আর দলের সঙ্গে থাকা মানে প্রক্রিয়ার মধ্যে থাকা।’

আফিফকে রাখা হয়েছে ঘরোয়া ক্রিকেটের ফর্ম বিবেচনায়। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আফিফের ব্যাট থেকে এসেছে ৫৫০ রান। ১৫ ম্যাচের ১৩ ইনিংসে ব্যাটিং করেছেন ৫৫ গড় ও ১১০ স্ট্রাইক রেটে। সংস্করণ ভিন্ন হলেও ফর্মে থাকায় ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ফিরলেন তিনি, ‘সে এখন ফর্মে আছে। আশা করি সে এই সুযোগটা কাজে লাগাতে পারবে।’

কোনো ম্যাচ না খেলে জাকেরের বাদ পড়ার ব্যাখ্যাও দিয়েছেন মিনহাজুল, ‘আমরা প্রতি সিরিজের কয়েকজন ক্রিকেটারকে দেখছি। সেটা ম্যাচ খেলিয়ে কিংবা জাতীয় দলের সঙ্গে অনুশীলনে হতে পারে। জাকেরকে সর্বশেষ সিরিজে দেখার জন্যই নেওয়া হয়েছে।’

বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো খেলবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ১৪ জুলাই প্রথম ম্যাচ খেলবে দুই দল। ১৬ জুলাই সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে।

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও আফিফ হোসেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493