মশা কামড় দিলেও সরকারের দোষ: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : জুলাই ১০ ২০২৩, ০৪:৩৭
  • 160 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১০ ২০২৩, ০৪:৩৭
  • 160 বার পঠিত
মশা কামড় দিলেও সরকারের দোষ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এজন্য জনসচেতনতাই বেশি দরকার। যার যার বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। সেদিকে সবার দৃষ্টি দিতে হবে। আমাদের দেশে তো একটা সমস্যা আছে, যা কিছু হচ্ছে সবকিছুর দোষ সরকারের। মশা কামড় দিলেও সেটা সরকারের দোষ।’

আজ সোমবার দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার কত মশা মারবে? মশার তো প্রজন্মের হার অনেক বেশি। সেই মশা যাতে বেশি না হতে পারে সেজন্য যার যার নিজের বাড়িঘর পরিষ্কার রাখতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘সেদিন উত্তরের মেয়র আমাকে বললেন, এত বড় লোক, বিশাল বিশাল ফ্ল্যাটে থাকে, তাদের বাড়ির ভেতরে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়ে আছে। ওনারা নিজেরা কিছু সাফ করবেন না। সেটা বোধ হয় সরকারের গিয়ে করে দিয়ে আসতে হবে। বাড়ি তাদের, থাকেন তারা, কমিটিও আছে, এমন কি যারা ফ্ল্যাটে থাকেন তারা কিন্তু মেইনটেনেন্সের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকাও দিচ্ছেন, তারপরও তারা ওটা সাফ করবেন না।’

‘কে করে দিবে? সরকার গিয়ে করে দেবে? সরকার তো প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে সাফ করে দিয়ে আসতে পারবে না। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা যার যার নিজের ব্যাপার। নিজেকেই সচেতন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে’, যোগ করেন আওয়ামী লীগ সভাপতি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493