চতুর্থতম কয়লাবাহী জাহাজ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে।। চলছে খালাস কার্যক্রম

  • আপডেট টাইম : জুলাই ১০ ২০২৩, ০৫:০৬
  • 355 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১০ ২০২৩, ০৫:০৬
  • 355 বার পঠিত
চতুর্থতম কয়লাবাহী জাহাজ পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে।। চলছে খালাস কার্যক্রম

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৭ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা নিয়ে বন্দরে নোঙ্গর করেছে এমভি ‘ওয়াই এম সামিট’ আরো একটি বিদেশী জাহাজ। রবিবার শেষ বিকালে এ জাহাজটি পায়রা বন্দরের ইনারে এসে পৌছায়। বন্ধ তাপ বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা এটি চতুর্থ জাহাজ। ১৯৯.৯০ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৬ মিটার প্রস্থের এ জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিায়র বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে। বর্তমানে জাহাজটি ইনার এ্যাংকোরেজ থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসা হয়েছে। বর্তমানে বিদেশী এই জাহাজ থেকে কয়লা খালাস কার্যক্রম চলছে। এর আগে ইনারে বসে লাইটারের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন কয়লা খালাস করা হয়।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান সাংবাদিকদের জানান,এটি শনিবার আউটারেজে এসে পৌছায়। পরে শুক্রবার সকালে বন্দরের পাইলট জাহজটি ইনারে নিয়ে আসে। সোমবার আরও দু’টি বিদেশী জাহাজ বন্দরের আউটারেজে এসে পৌছানোর কথা রয়েছে।
উল্লেখ্য কয়লা সংকটে তাপ বিদ্যুৎটি দুইটি ইউনিট বন্ধ হওয়ার ২০ দিনের মাথায় ২৪ জুন ৪১ জাহার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি এ্যাথেনা নামের বিদেশি জাহাজ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙ্গর করে। এর পর জুলাই এমভি পাভো ব্রেভ নামের আর একটি জাহাজে ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে আসে , ৫ জুলাই এমভি জাদোর জাহাজ থেকে ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে খালাস করেছে। এটি নিয়ে মোট চার জাহাজে দেড় লাখ মেট্রিক টনেরও বেশি কয়লা এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493