ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

  • আপডেট টাইম : জুলাই ১৫ ২০২৩, ০৭:৩৪
  • 215 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১৫ ২০২৩, ০৭:৩৪
  • 215 বার পঠিত
ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি : ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমিকে চাঁদাবাজি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে শহরের গাজীপুর রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে সকাল ৯টার দিকে ভোলা সদর মডেল থানায় তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকার চাঁদাবাজি মামলা করা হয়। মামলার বাদী ইলিশা লঞ্চঘাটের ম্যানেজার মহসিন ঘরামি। মামলায় নাম উল্লেখ করা আসামি পাঁচ জন। তাদের মধ্যে জাকারিয়া হোসেন অমি প্রধান আসামি। মামলা সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমি গত ৩০ জুন ইলিশা লঞ্চঘাটের ইজারাদার আল নোমানের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। বাদী মহসিন তাকে নগদ দুই লাখ টাকা দেন। বাকি তিন লাখ টাকার জন্য ফারুক নামে ঘাটের এক স্টাফকে মারধর করেন অমি। নিরুপায় হয়ে ঘাট ম্যানেজার তার বিরুদ্ধে সদর মডেল থানায় চাঁদাবাজি মামলা করেন। একাধিক সূত্রে জানা গেছে, ছাত্রলীগের এ নেতা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের (বিআইডব্লিউটিএ) জেলা কর্মকর্তাসহ পুলিশ প্রশাসনের সঙ্গে প্রায়ই অসদাচরণ করে আসছেন। ২০১৯ সালে তাকে জেলা গোয়েন্দা পুলিশ ইয়াবাসহ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছিল। ওসি শাহীন ফকির বলেন, চাঁদাবাজি মামলায় গ্রেপ্তারের পর অমিকে বিকালে আদালতে তোলা হয়। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মামলায় পাঁচ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে ১০ থেকে ১২ জনকে। পুলিশ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493