ইঞ্জিন বিকল ॥ তিনদিন ধরে সাগরে ভাসছে ১১ জেলেবাহী ট্রলার

  • আপডেট টাইম : আগস্ট ০৪ ২০২৩, ০৬:১৩
  • 529 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ০৪ ২০২৩, ০৬:১৩
  • 529 বার পঠিত
ইঞ্জিন বিকল ॥ তিনদিন ধরে সাগরে ভাসছে ১১ জেলেবাহী ট্রলার

সাগরে মাছ ধরার ট্রালারের ইঞ্জিন বিকল হয়ে তিনি দিন ধরে সাগরে ভাসছেন ১১ জন জেলে। বৃহস্পতিবার (৩ আগস্ট) এমনই তথ্য জানিয়েছে বরগুনার পাথরঘাটা ট্রলার মালিক সমিতি।

এফবি জুবায়দুল হক নামে ওই ট্রলারের মালিক আবুল কালাম। ভাসমান জেলেদের বাড়ি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

ট্রলার মালিক আবুল কালামের বরাত দিয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, ২৯ জুলাই পাথরঘাটার বিএফডিসি মৎস্যঘাট থেকে সব সামগ্রী নিয়ে মাছ শিকারের উদ্দেশে সাগরে রওনা দেন জেলেরা। ১ আগস্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় ঢেউয়ের মধ্যে পানি ঢুকে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে সাগরে ভাসতে ভাসতে নেটওয়ার্কের মধ্যে এলে বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রলারের মালিক আবুল কালামকে জেলেরা ফোন করে তাদের উদ্ধারের অনুরোধ জানান। বৃহস্পতিবার সন্ধ্যায় ইঞ্জিন বিকল ট্রলারের অবস্থান ছিল বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন হিরণ পয়েন্ট এলাকায়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ১১ জন বেঁচে আছেন ট্রলারে।

কোস্টগার্ডের পশ্চিম জোন দুবলার চর কন্টিনজেন্ট কমান্ডার এমএ সত্তার বলেন, টলার মালিক সমিতির সভাপতি ও গণমাধ্যমকর্মীদের কাছ থেকে বিষয়টি জেনেছি। খোঁজ নিচ্ছি, বিষয়টি আমাদের টহল টিমকে জানিয়েছি। তারা উদ্ধার কাজ শুরু করেছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493