পিরোজপুরে শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা

  • আপডেট টাইম : আগস্ট ১০ ২০২৩, ০৫:৩৮
  • 573 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১০ ২০২৩, ০৫:৩৮
  • 573 বার পঠিত
পিরোজপুরে শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় পারিবারিক কলহের জের ধরে একমাত্র শিশুপুত্রকে বিষপানে হত্যা করে আত্মহত্যা করেছেন রোজিনা নামে এক নারী। বুধবার (০৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলার গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
বিষ মেশানো দুধপানে শিশুপুত্রকে হত্যার পর মায়ের আত্মহত্যা

মৃতরা হলো- গোলবুনিয়া গ্রামের ব্যাটারিচালিত অটোরিকশা চালক রুবেল হাওলাদারের স্ত্রী রোজিনা (২৮) এবং তার একমাত্র ছেলে ফয়সাল ইসলাম হৃদয় (৮)। হৃদয় স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রুবেলের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয় স্ত্রী রোজিনার। এরপর সন্ধ্যার দিকে হৃদয় প্রাইভেট শিক্ষকের কাছে পড়া শেষ করে বাড়িতে এলে তার মা তাকে বিষ মেশানো দুধপান করতে দেন। এরপর তিনি নিজেও সেই দুধ পান করেন। বিষপানের বিষয়টি প্রতিবেশীরা টের পেয়ে তাদের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন।

এরপর হৃদয়কে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। তবে কী বিষয় নিয়ে রুবেল-রোজিনা দম্পতির মধ্যে ঝগড়া হয়েছিল, সেটা কেউ স্পষ্ট করে কিছু বলতে পারেনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশিকুজ্জামান। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581