এশিয়া কাপের দল ঘোষণা, নেই মাহমুদউল্লাহ, প্রথমবার দলে তানজিদ

  • আপডেট টাইম : আগস্ট ১২ ২০২৩, ০৫:০৮
  • 155 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১২ ২০২৩, ০৫:০৮
  • 155 বার পঠিত
এশিয়া কাপের দল ঘোষণা, নেই মাহমুদউল্লাহ, প্রথমবার দলে তানজিদ

আভাসটা আগেই ছিল। এবার সেটারই যেন আনুষ্ঠানিকতা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আসন্ন এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। এশিয়া কাপের স্কোয়াড দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ডাক পেয়েছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। আজ সকালে এক সংবাদ সম্মেলনে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেন প্রধান নির্বাচক নান্নু।

সর্বশেষ চলতি বছরের মার্চে ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন মাহমুদউল্লাহ। এরপরই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায় তার জন্য। আর এবার তো চিরতরেই বন্ধ হয়ে গেলো। যদিও এশিয়া কাপের দল ঘোষণার আগে আলোচনায় ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর কপাল খোলেনি তার।

এদিকে ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া তামিম ইকবাল চোটের কারণে আগেই এশিয়া কাপ থেকে নিজে সরিয়ে রেখেছেন।

তিনি ছাড়াও স্পিনার তাইজুল ও ব্যাটার রনি তালুকদারও নেই এশিয়া কাপের দলে। তবে তামিম নিজে সরে গেলেও এই দুজন বাদ পড়েছেন। ডাক পেয়েছেন অলরাউন্ডার শেখ মেহেদী, শামীম পাটোয়ারী ও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

তামিম না থাকায় বিকল্প ওপেনার খুঁজতে গিয়েই নির্বাচকদের চোখ পড়েছে জুনিয়র তামিমের উপর। গত মাসে শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩ ফিফটিসহ ১৭৯ রান করে সবার নজর কাড়েন অনূর্ধ-১৯ বিশ্বকাপজয়ী এই ওপেনার। শেষ পর্যন্ত এই তরুণকেই এশিয়া কাপের স্কোয়াডে ডাকেন নির্বাচকরা।

এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল : সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, শরীফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, তানজিদ তামিম।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493