আর্জেন্টিনায় অভিষেকে গোল জামালের

  • আপডেট টাইম : আগস্ট ২৮ ২০২৩, ০৪:৪৭
  • 153 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৮ ২০২৩, ০৪:৪৭
  • 153 বার পঠিত
আর্জেন্টিনায় অভিষেকে গোল জামালের

আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োতে গোলে অভিষেক রাঙিয়েছেন জামাল ভুঁইয়া। রাওসন জার্মিনালের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচটিতে সোল দে মায়ো ২–১ ব্যবধানে জয় পায়।

সোল দে মায়ো–জার্মিনালের ম্যাচটি ছিল ‘ফেডারেল এ’ প্রতিযোগিতায়, যা আর্জেন্টাইন ফুটবলের তৃতীয় স্তরের দুটি পেশাদার লিগের একটি।

চলতি মাসে দেড় বছরের চুক্তিতে সোল দে মায়োতে যোগ দেন জামাল। আর্জেন্টিনার সংবাদমাধ্যম তেলাম জানায়, স্থানীয় সময় রোববার বিকেলে জামালের অভিষেক ম্যাচটি দেখতে সোল দে মায়ো স্টেডিয়ামে হাজির ছিলেন প্রায় ৫০ বাংলাদেশি। তাঁদের হাতে ছিল জামালকে স্বাগত জানানো ব্যানার এবং বাংলাদেশের পতাকা। জামাল এই ম্যাচে দলের অধিনায়কত্ব করেন।

ম্যাচের ৩০ মিনিটে সোল দে মায়োকে এগিয়ে দেন ফেদেরিকো ভালদেবেনিতো। ৮১ মিনিটে দলটি পেনাল্টি পেলে জামালকে শট নেওয়ার জন্য পাঠানো হয়। ডান পায়ের শটে বাঁ কোনা দিয়ে বল জালে পাঠান জামাল। আজ এই গোলের একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বাংলাদেশ অধিনায়ক। সেখানে তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনায় আমার নতুন দলে অভিষেক ম্যাচে জয় পাওয়ায় ও গোল করে আমি খুশি।’

‘ফেডারেল এ’ প্রতিযোগিতায় ৩৬টি দল চারটি অঞ্চলে ভাগ হয়ে খেলে। ‘জোন এ’–তে সোল দে মায়ো ৩২ পয়েন্ট নিয়ে ৯টি দলের মধ্যে ৬ নম্বরে আছে। সেরা চারটি দল আঞ্চলিক প্লে–অফে খেলে থাকে।

জামালের অভিষেক ম্যাচের প্রতিবেদনে আর্জেন্টিনার ওলে লিখেছে, ‘বাংলাদেশ ফুটবল দল ও দেশটি কাতার বিশ্বকাপে লিওনেল স্কালোনির দলকে বিপুল সমর্থন দেওয়ায় আমাদের দেশেও খুবই জনপ্রিয়।’ জামালের অভিষেক ম্যাচটি স্থানীয় লোকজনের জন্য আনন্দের মুহূর্ত এবং বাংলাদেশের প্রতি সম্মান দেখানো বলেও উল্লেখ করেছে পত্রিকাটি।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493