প্রাথমিকে বৃত্তি পরীক্ষা আর থাকবে না

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০২৩, ০৪:৫৬
  • 476 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০২৩, ০৪:৫৬
  • 476 বার পঠিত
প্রাথমিকে বৃত্তি পরীক্ষা আর থাকবে না

প্রাথমিক পর্যায়ে বৃত্তি পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। আজ বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ফরিদ আহাম্মদ বলেন, প্রাথমিক পর্যায়ে বৃত্তির পরিবর্তে শিক্ষার্থীদের উৎসাহ ভাতা দেওয়া হবে। তবে কোন পদ্ধতিতে দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে কমিটি করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে কমিটির প্রতিবেদন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, এখন শিক্ষার যে পরিবর্তন হয়েছে এটা শুধু পরিমার্জন না, এটা একেবারে রূপান্তর হচ্ছে। ওয়ার্ল্ডের অ্যাকসেপ্ট রূপান্তর হচ্ছে। রূপান্তরের কারণে ২০১০ সালে যে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ছিল পুরো পরিবর্তন করে, এবারে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ করা হয়েছে।

একই সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেন, এ বছর প্রাথমিকে/পঞ্চম শ্রেণিতে আর বৃত্তি পরীক্ষা হবে না। প্রাথমিক বৃত্তি পরীক্ষার পরিবর্তে… ক্ষুদে অলিম্পিয়াডের মতো কিছু কার্যক্রম নেওয়া হবে…যেমন গণিত অলিম্পিয়াড বাংলা অলিম্পিয়াডসহ উৎসব দেওয়ার মতো অনেক কার্যক্রম নেওয়া হবে। এ সংক্রান্ত একটি কমিটি কাজ করছে তার রিপোর্ট দিলেই তা চূড়ান্ত হবে।

২০০৯ সালে জাতীয়ভাবে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু করে সরকার। এর পর থেকে ওই পরীক্ষার ফলের ভিত্তিতেই মেধাবৃত্তি দেওয়া শুরু হয়। ফলে আলাদা বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে যায়। দেশে কোভিড মহামারী শুরু হলে ২০২০ ও ২০২১ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা বন্ধ থাকে। ওই সময় বৃত্তিও দেওয়া হয়নি।

এ পরিস্থিতিতে প্রাথমিকে মেধাবৃত্তির জন্য যোগ্য শিক্ষার্থী বাছাই করতে এক যুগ পর ২০২২ সালে আবারও আলাদা বৃত্তি পরীক্ষা নেওয়া হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493