বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫৯ জেলের কারাদণ্ড

  • আপডেট টাইম : অক্টোবর ১৫ ২০২৩, ০৪:০৭
  • 179 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ১৫ ২০২৩, ০৪:০৭
  • 179 বার পঠিত
বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫৯ জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৫৯ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১২ থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ৩১৯টি অভিযান চালানো হয়েছে।

এসব অভিযানে ৬৯৮ কেজি ইলিশ ও দুই লাখ ৫৫ হাজার ৫০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। জব্দ করা জালের বাজার মূল্য প্রায় ৫৮ লাখ ৬১ হাজার টাকা। এছাড়া ৫৯ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের ৬৭ হাজার টাকা জরিমানা হয়।

এদিকে গেল তিনদিনে বরিশাল বিভাগে ৪৯ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৫৯১ বার বিভিন্ন মাছঘাট, এক হাজার এক বার বিভিন্ন আড়ত ও ৬৩৫টি বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসিরউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে। এ সময় বরিশাল বিভাগের তিন লাখ সাত হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493