নৌকায় ভোট দিয়েছেন বলেই এত উন্নয়ন

  • আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০২৩, ০৫:৩৬
  • 149 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ১৬ ২০২৩, ০৫:৩৬
  • 149 বার পঠিত
নৌকায় ভোট দিয়েছেন বলেই এত উন্নয়ন

আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকায় ভোট দেওয়ার ফলেই দেশে এত উন্নয়ন হয়েছে বলে দাবি করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় পানিসম্পদ মন্ত্রণালয়ের ৮০টি সমাপ্ত উন্নয়ন প্রকল্প ও পুনঃখননকৃত ৪৩০টি ছোট নদী, খাল, জলাশয়ের শুভ উদ্বোধন এবং নতুন অনুমোদিত ২০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন হতে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
Unibots.in

কোনোভাবেই যেন পানি সম্পদ দূষিত না হয় এ আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘নদী যেন দূষণ না হয়। যারা শিল্প-কলকারখানা গড়ে তুলবেন তাদের দূষিত পানি যেন নদীতে না পড়ে। সে জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘আমাদের খাল-বিল, নদী-নালা, হাওর-বাঁওড় সবই রক্ষা করতে হবে। শুধু বাঁধ দেওয়া আর স্লুইসগেট দিয়ে জলাবদ্ধতার সৃষ্টি করা যাবে না। প্রকৃতিকে তার আপন খেয়ালে চলতে দিতে হবে। কিন্তু তার মধ্য দিয়ে আমাদের সম্পদ রক্ষার ব্যবস্থা নিতে হবে।’

সরকারপ্রধান বলেন, ‘ইতোমধ্যে আমরা শতকরা ৯৮ ভাগ মানুষকে সুপেয় পানি দিতে সক্ষম হয়েছি। এটাও এসডিজির একটা লক্ষ্য, আমরা পূরণ করছি।’

শেখ হাসিনা বলেন, ‘আপনারা লঞ্চ, স্টিমার, স্পিডবোটে যান বা নৌপথে চলেন, কোনো কিছু খেয়েই নদীর মধ্যে ফেলে দেন। ঠিক বাসেও যখন কেউ চলাচল করে যা কিছু আছে দেখা যায় রাস্তায় ফেলে দেবে, দয়া করে এটা করবেন না। এসব ময়লা ফেলার জন্য আলাদা ব্যাগ বা বাস্কেট রাখবেন, কিছু না পারলে একটা ঝাকা রাখবেন, তার মধ্যে ফেলবেন। কিন্তু নদী যেন দূষণ না হয়।’

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখতে হবে। সব জায়গায় পানি সরে যাওয়ার জন্য জলাধার রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493