ধর্ষণ-হত্যা: পাকিস্তানে ধর্ষকের ট্রিপল মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম : অক্টোবর ২০ ২০২৩, ০৫:২৩
  • 255 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২০ ২০২৩, ০৫:২৩
  • 255 বার পঠিত
ধর্ষণ-হত্যা: পাকিস্তানে ধর্ষকের ট্রিপল মৃত্যুদণ্ড

পাকিস্তানের খাইবার পখতুনখাওয়ায় আট বছর বয়সী একটি শিশুকন্যাকে ধর্ষণ, হত্যা ও পুড়িয়ে ফেলার অপরাধে আসিফ রাজা ওরফে মালাঙ্গায়ে’কে তিন দফা মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। প্রদেশটির রাজধানী পেশোয়ারে ২০২০ সালে ধর্ষণের এই ঘটনা ঘটে। তারপর দীর্ঘ আইনি শুনানির পর বৃহস্পতিবার শিশু সুরক্ষা বিষয়ক আদালত তার বিরুদ্ধে ‘ট্রিপল ডেথ সেনটেন্স’ বা তিন দফা মৃত্যুদণ্ডের আদেশ দেয়। আদালতের বিচারক হিনা মেহয়িশ এই রায় দেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
ওই শিশুটি ২০২০ সালের ১৮ই নভেম্বর নিখোঁজ হয়। এর পরদিন ১৯ শে নভেম্বর তার মৃতদেহ পাওয়া যায় বালুখেল বালা এলাকায়। এর প্রতিবাদে তার পরিবার ও স্থানীয়রা প্রতিবাদ বিক্ষোভ করতে থাকেন। ভয়াবহ এই বিষয়টি আমলে নেন শীর্ষ কর্মকর্তারা। একটি মামলা নিবন্ধিত হয়।
অবশেষে ১১ই ডিসেম্বর অভিযুক্ত আসিফ রাজাকে গ্রেপ্তার করা হয়।
মামলার শুনানিতে পুলিশ কর্মকর্তারা আদালতকে অবহিত করেন যে, অভিযুক্ত আসিফ রাজা প্রথমে ওই শিশুকে ধর্ষণ করেছে। তারপর তাকে হত্যা করেছে। পরে তার দেহ আগুন দিয়ে পুড়িয়ে মৃতদেহ ফেলে আসে একটি কবরস্তানে। বাদাবাইর পুলিশ স্টেশনে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে।
এর কয়েকদিন আগে চার বছর বয়সী একটি ছেলে তাহিরুল্লাহকে একই পুলিশ স্টেশনের অধীনে মৃত অবস্থায় পাওয়া যায়। তার পেট কাটা ছিল। এ ঘটনায় ওই এলাকা এবং পেশোয়ারের গ্রামীণ অঞ্চলে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581