হঠাৎ দেশে ফিরলেন সাকিব

  • আপডেট টাইম : অক্টোবর ২৫ ২০২৩, ০৫:৪০
  • 178 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২৫ ২০২৩, ০৫:৪০
  • 178 বার পঠিত
হঠাৎ দেশে ফিরলেন সাকিব

বিশ্বকাপ চলাকালেই দেশে ফিরলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আজ সকালে ঢাকায় পৌঁছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে যান তিনি। সাকিবের দেশে ফেরার ব্যাপারে নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘সাকিব দেশে আসবে এটা আগের দিন জানতাম। সে ব্যক্তিগত কোচের সঙ্গে ব্যাটিং নিয়ে কাজ করার জন্যই দেশে ফিরেছেন। সে যদি দেশের ব্যক্তিগত কোচের সঙ্গে কাজ করে ভালো ফিল করে তাহলে এটাতে কোনো চাপের ব্যাপার নেই। তার যদি এটা কাজে লাগে, সে যদি এটা করে আত্মবিশ্বাসী হয় তাহলে কেন নয়! আমরা তো তার ভালোই চাইবো।’

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরুর পর টানা চার ম্যাচ হেরেছে বাংলাদেশ। সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪৯ রানের ব্যবধানে পরাজিত হয় টাইগাররা। সেই ম্যাচের পরই ভারত থেকে দেশে আসেন সাকিব আল হাসান। ঢাকায় পৌঁছে মিরপুর স্টেডিয়ামের ইনডোরে কোচ ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন করেন টাইগার অধিনায়ক।

আগামী ২৮শে অক্টোবর বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।
বিজ্ঞাপন
তার আগেরদিন জাতীয় দলের সঙ্গে যোগ দেয়ার কথা তার।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493