খালেদা জিয়ার অস্ত্রোপচার সম্পন্ন

  • আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২৩, ২১:৫৫
  • 137 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২৬ ২০২৩, ২১:৫৫
  • 137 বার পঠিত
খালেদা জিয়ার অস্ত্রোপচার সম্পন্ন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শরীরে অস্ত্রোপচার করেছেন যুক্তরাষ্ট্র থেকে আসা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তিন বিশেষজ্ঞ চিকিৎসক। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে দেড় ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করেন তারা। মেডিকেল বোর্ডের এক চিকিৎসক মানবজমিনকে জানিয়েছেন, ম্যাডামের লিভার সিরোসিস জটিলতার কারণে পেটে পানি জমা ও রক্তক্ষরণ বন্ধে ট্রান্সজুগলার ইন্ট্রাহেপাটিক পোরটোসিস্টেমিক সান্ট (টিপস) পদ্ধতি শুরু করার জন্য মেডিকেল বোর্ড আগেই সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু বাংলাদেশের চিকিৎসকরা এই ‘টিপস’ পদ্ধতিতে কোনো রোগীকে আগে চিকিৎসা দেননি। তাই যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের তিন বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয় পরিবারের পক্ষ থেকে। তারা গতকাল সন্ধ্যা ৬টায় টিপস পদ্ধতিতে চিকিৎসা শুরুর জন্য ম্যাডামকে অপারেশন থিয়েটারে (ওটি) নিয়ে যান। সেখানে তার যকৃতের ধমনিতে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচার শেষে ফের তাকে পর্যবেক্ষণে রাখা হয়।

অস্ত্রোপচারের সময় অধ্যাপক ডা. হামিদ আহমেদ আব্দুর রব, অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস, জেমস পিটার হ্যামিলটন, ডা. এফ এম সিদ্দিকী, এ জেড এম জাহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. নুরুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493