গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে লন্ডনে ৩ লাখ মানুষের বিক্ষোভ

  • আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২৩, ০৩:৫৮
  • 305 বার পঠিত
  • আপডেট টাইম : নভেম্বর ১২ ২০২৩, ০৩:৫৮
  • 305 বার পঠিত
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে লন্ডনে ৩ লাখ মানুষের বিক্ষোভ

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ করেন কয়েক লাখ মানুষ। লন্ডন, যুক্তরাজ্য, ১১ নভেম্বর
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধের দাবিতে লন্ডনে বিক্ষোভ করেন কয়েক লাখ মানুষ। লন্ডন, যুক্তরাজ্য, ১১ নভেম্বরছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিক্ষোভ করেছেন অন্তত তিন লাখ মানুষ। স্থানীয় সময় আজ শনিবার দুপুরে এ বিক্ষোভে অংশ নেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ।

বিক্ষোভ শুরুর আগে থেকেই বিক্ষোভস্থল হাইড পার্কে জড়ো হতে শুরু করেন নানা বয়সী লোকজন। শনিবার ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণ দিবস বা আর্মিস্টিক ডে। একই দিনে বিক্ষোভ ও স্মরণ অনুষ্ঠান ঘিরে সংঘর্ষের আশঙ্কা থাকায় আগে থেকেই যুক্তরাজ্য পুলিশ সতর্ক অবস্থায় ছিল।

ন্যাশনাল মার্চ ফর প্যালেস্টাইন নামে এ বিক্ষোভ স্থানীয় সময় দুপুর ১২টায় শুরু হয়। গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই এর বিরুদ্ধে বিক্ষোভ করছেন যুক্তরাজ্যের মানুষ।

সে ধারাবাহিকতায় আজকের বিক্ষোভে তিন লাখ মানুষ অংশ নেন। তবে আর্মিস্টিক ডের কারণে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বিক্ষোভ বাতিল করতে বলা হয়। সেনোটাফ স্মৃতিসৌধে আয়োজিত সৈনিকদের স্মরণ দিবসের অনুষ্ঠান ঘিরে হাজারো পুলিশ মোতায়েন রাখা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493