প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম ও ডলি সায়ন্তনী

  • আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০২৩, ০৪:৪৫
  • 335 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১০ ২০২৩, ০৪:৪৫
  • 335 বার পঠিত
প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম ও ডলি সায়ন্তনী

প্রার্থিতা ফিরে পেলেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ও সংগীত শিল্পি ডলি সায়ন্তনী। এদের মনোনয়নপত্রের বৈধতা ফেরতের আপিল মঞ্জুর করে রায় দিয়েছে নির্বাচন কমিশন।
রোববার বিকেল পৌনে ৪টার দিকে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় দেন।
এ রায়ের ফলে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ডলি সায়ন্তনী ও হিরো আলমের জন্য আর কোনো বাধা থাকছে না। হিরো আলম বাংলাদেশ কংগ্রেসের জোটভুক্ত গণঅধিকার পার্টি মনোনীত প্রার্থী হিসাবে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে এবং ডলি সায়ন্তনী পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী ।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, আমার ছোট কয়েকটি ভুল ছিল। এগুলো বগুড়ায় সংশোধন করে দেওয়া সম্ভব ছিল। কিন্তু কিছু লোকের ষড়যন্ত্রের কারণে তা সম্ভব হয়নি। আমার বিশ্বাস ছিল, এখান থেকে (নির্বাচন কমিশন) প্রার্থিতা ফেরত পাব। তা-ই হয়েছে।
প্রার্থিতা ফিরে পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডলি সায়ন্তনী বলেন, ‘আমার এলাকাবাসীসহ সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন রায় শোনার জন্য। আমার মনোনয়নপত্রের বৈধতা ঘোষণা করা হয়েছে। দেশবাসী ও এলাকাবাসী সবার কাছে আমি কৃতজ্ঞ।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493