প্রার্থিতা ফিরে পেতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছাড়লেন শাম্মী

  • আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০২৩, ০৮:৩১
  • 158 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ১২ ২০২৩, ০৮:৩১
  • 158 বার পঠিত
প্রার্থিতা ফিরে পেতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছাড়লেন শাম্মী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ। এসংক্রান্ত আবেদন গত ৮ ডিসেম্বর অস্ট্রেলিয়া সরকার গ্রহণ করেছে। শাম্মীর ওই আবেদনের একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ড. শাম্মী বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে নৌকার প্রার্থী ছিলেন। মনোনয়ন বাছাইয়ে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে রিটানিং কর্মকর্তা মো. শহীদুল ইসলাম তাঁর প্রার্থিতা বাতিল করেন। তবে ইসিতে করা তাঁর আপিলের শুনানি হবে আজ বুধবার।সংশ্লিষ্টদের মতে, সাংবিধানিক আইন অনুযায়ী দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশ নিতে মনোনয়ত্র দাখিলের আগে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করতে হয়। ড. শাম্মী গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করেছেন।
তখনো তিনি অস্ট্রেলিয়ার নাগরিক ছিলেন। সামাজিক যোগোযোগ মাধ্যমের ছড়িয়ে পড়া আবেদনের কপিতে দেখা গেছে, অস্ট্রেলিয়ান সরকার ড. শাম্মীর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগ করার আবেদন গত ৮ ডিসেম্বর গ্রহণ করেছে। যার আইডি নং ১৮৫৫৫৩৩৪১।এ বিষয়ে ড. শাম্মী স্বলেন, তিনি ২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন।
সে দেশের সরকার ৮ ডিসেম্বর আবেদন গ্রহণ করেছে। প্রমাণপত্র প্রসঙ্গে শাম্মী বলেন, ‘যেহেতু বিষয়টা ইসিতে বিচারাধীন তাই এ নিয়ে কোনো মন্তব্য করছি না। ইসির রায় ঘোষণার পর সংবাদ সম্মেলন করব।’ড. শাম্মীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকের অভিযোগ করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ। তিনি বলেন, অস্ট্রেলিয়ার নাগরিকত্ব থাকা অবস্থায় শাম্মী নির্বাচনী মনোনয়নপত্র জমা দিয়েছেন।সাংবিধানিকভাবে তাঁর প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ নেই।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493