বরিশালে চিত্র হালদার স্মারকগ্রন্থ উন্মোচন ও সম্মাননা প্রদান

  • আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২০, ০৩:৩৯
  • 1107 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২০, ০৩:৩৯
  • 1107 বার পঠিত
বরিশালে চিত্র হালদার স্মারকগ্রন্থ উন্মোচন ও সম্মাননা প্রদান

মহাসিনুর আবেদ ইরাজ।। নগরীর অশ্বিনী কুমার হলে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় শিল্পী চিত্র হালদার সম্মাননা পর্ষদের আয়োজনে চিত্রশিল্পী, ভাস্কর ও মুক্তিযোদ্ধা চিত্র হালদার স্মারকগ্রন্থ এর পাঠ উন্মোচন চিত্রকর্মের আলোকচিত্র প্রদর্শনী ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রশিল্পী ও গবেষক ড. কাজী মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সম্মাননা প্রাপ্ত মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী হেলাল উদ্দিন, সভাপতি শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব‘র সভাপতি মানবেন্দ্র বটব্যাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস এম ইকবাল, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, শিক্ষাবিদ ও কবি সাহিত্যিক লুৎফে আলম, চিত্র হালদারের সহধর্মিনী ঝর্ণা হালদার, চিত্র হালদারের কন্যা ভয়লেট হালদার, প্রকাশক চিত্র হালদার স্মারকগ্রন্থ তৌহিদ ইমামসহ আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং চারুকলার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে চিত্রশিল্পী, ভাস্কর ও মুক্তিযোদ্ধা চিত্র হালদার স্মারকগ্রন্থ এর পাঠ উন্মোচন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দরা। প্রধান অতিথি চিত্রকর্মের আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে সম্মাননা প্রাপ্ত মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী হেলাল উদ্দিন কে শিল্পী চিত্র হালদার সম্মাননা প্রদান করা হয়। এ সময় তাকে শীতের চাদর, ক্রেস্ট ও নগদ ১ লক্ষ টাকা প্রদান করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493