বরিশাল ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
হাঁটুতে অস্ত্রোপচারের জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ভারতে গেছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় এয়ার ইন্ডিয়া বিমানে দিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন বলে জানান তিনি। গত মঙ্গলবার স্ত্রী দিলারা হাফিজ উদ্দিন আহমেদসহ ভারতে যাওয়ার কথা ছিল তার। বিমানবন্দর ইমিগ্রেশনে তাঁকে যেতে বাধা দেওয়া হয়। সেদিন তাঁর স্ত্রী দিল্লি গিয়েছেন। আগামী ১৬ ডিসেম্বর দিল্লির ফোরর্টিস হাসপাতালে মেজর হাফিজের হাঁটুতে অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত রয়েছে।এ আগে মঙ্গলবার বিকেলে হাফিজ উদ্দিন আহমদ জানান, দিল্লির একটি হাসপাতালে পরদিন বুধবার তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। তিনি দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে গেলে তাঁর মালামাল উড়োজাহাজে তুলে নেওয়া হলেও ইমিগ্রেশন পুলিশ তাঁকে অপেক্ষা করতে বলে। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
পরে তিনি নিজ বাসায় ফিরে যান। বিএনপির এই নেতা বলেন, ‘আমি এই দেশের জন্য যুদ্ধ করেছি। চিকিৎসার জন্য আমার দিল্লিতে যাওয়া দরকার। কিন্তু সরকার আমাকে যেতে দেয়নি। আমি মর্মাহত। এটি খুবই দুঃখজনক।’