বরিশালের তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রীতে ॥ বরগুনায় বৃষ্টি

  • আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২৪, ০৪:১৭
  • 729 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২৪, ০৪:১৭
  • 729 বার পঠিত
বরিশালের তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রীতে ॥ বরগুনায় বৃষ্টি

উপকূলীয় জনপদ বরগুনার বেতাগীতে কনকনে ঠাণ্ডার মধ্যেই বৃষ্টিতে জেঁকে বসেছে শীত। আজ শনিবার সকাল থেকে ঘন কুয়াশা, মেঘাচ্ছন্ন আকাশে উত্তরের হিমেল হাওয়ায় বেশি শীত অনুভূত হচ্ছে। গতকাল গভীর রাতে এবং আজ সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শীতকালের বৃষ্টির কারণে রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম দেখা গেছে। এদিকে বরিশালের তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রীতে

বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, ঘন কুয়াশা, আকাশ মেঘাচ্ছন্ন এবং ঠাণ্ডা বাতাস আরো দু-তিন দিন অব্যাহত থাকবে।

সরেজমিন দেখা গেছে, প্রচণ্ড শীতে এ অঞ্চলের গ্রামের মানুষদের দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর মানুষ বেশি বিপাকে পড়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যার পর শহরের বিভিন্ন স্থানে খড়-কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

বরগুনা পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের ষাটোর্ধ্ব রিকশাচালক রাখাল চন্দ্র বলেন, ‘ঠাণ্ডা অউক, আর ঝড় বইষা অউক রিকশা মোর চালান লাগবে, মোর কিস্তি আছে, সোঙসার (সংসার) আছে।’

বরিশাল আবহাওয়া অধিদপ্তরের উচ্চ পর্যবেক্ষক মো. মাসুদ রানা রুবেল বলেন, ‘আজ শনিবার সকালে বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। এই অবস্থা সামনের আরো দু-তিন দিন অব্যাহত থাকতে পারে।

বরগুনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর বলেন, ‘ঠাণ্ডার কারণে স্বাস্থ্য কমপ্লেক্সে বয়স্ক ও শিশু রোগীর সংখ্যা বেড়েছে।
শিশু ও বয়স্কদের জ্বর, কাশি, বুকে ব্যথা, ইনফ্লুয়েঞ্জাসহ ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। এই ধরনের আবহাওয়ায় শিশু ও বয়স্কদের গরম খাবার ও গরম পোশাক পরিধান এবং ঘরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493