চিকিৎসকদের ঢাকার বাইরে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট টাইম : মার্চ ০৫ ২০২৪, ০৪:২৯
  • 315 বার পঠিত
  • আপডেট টাইম : মার্চ ০৫ ২০২৪, ০৪:২৯
  • 315 বার পঠিত
চিকিৎসকদের ঢাকার বাইরে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

চিকিৎসকদের উদ্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, রোগীর সুরক্ষার সঙ্গে সঙ্গে আমাকে ডাক্তারের সুরক্ষাও দেখতে হবে। আপনাদের যত সমস্যা আছে আমরা দেখব। তবে একটা অনুরোধ আপনাদের রাখতে হবে, ঢাকার বাইরে যেতে হবে। আজকে সংসদ থেকে শুরু করে যেখানেই যাই একটাই কথা- ‘মন্ত্রী আমার এলাকায় উপজেলায় কোনো ডাক্তার থাকে না। আমি মনে করি এটি ঠিক না।’

মঙ্গলবার রাজধানীর শাহবাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সোসাইটি অব নিউরোলজিস্ট আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্স তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এ বিষয়ে খুব শিগগিরই আমরা একটা নীতিমালা তৈরি করব। যারা ঢাকার বাইরে কাজ করেন তাদের পদোন্নতি, বিদেশ যাওয়ার সুযোগসহ অগ্রাধিকারের ভিত্তিতে সকল ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে।

তিনি বলেন, ‘আপনারা সেবা দিন, আমি আপনাদের সব কিছু দেব।’ প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে বাংলাদেশের স্বাস্থ্যখাত অনেক দূর এগিয়ে যাবে। এটি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, প্রধানমন্ত্রীরও স্বপ্ন। আমাদের সবার স্বপ্ন। চিকিৎসা ব্যবস্থা সাধারণ মানুষের কাছে নিয়ে যাব।

মন্ত্রী হওয়ার পর দৈনন্দিন রুটিন বদলে গেছে জানিয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, আগে একটা নিয়ম ছিল, বিকাল ৪টা পর্যন্ত রোগী দেখার পর বাসায় গিয়ে ভাত খেতাম। এরপর কিছুক্ষণ ঘুমিয়ে আমি আর আমার স্ত্রী জি বাংলা দেখি। হঠাৎ একটা টেলিফোন আসলো। আর আমার সমস্ত নিয়মকানুন বদলে দিলো।

তিনি বলেন, চিকিৎসক হিসেবে আমার জীবন শুরু হয়ে বানিয়াংচর থানায়। সেই ১৯৭২-৭৩ সালে। তখন তেমন রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না, রাত হলে হারিকেন ব্যবহার করতাম। যাতায়াত করতাম সাইকেল ও নৌকায়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581