বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলোর ইন্তেকাল

  • আপডেট টাইম : জুন ১৯ ২০২৪, ১০:৩০
  • 165 বার পঠিত
  • আপডেট টাইম : জুন ১৯ ২০২৪, ১০:৩০
  • 165 বার পঠিত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলোর ইন্তেকাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর আলো বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য আমেরিকায়ও গিয়েছিলেন তিনি। সেখানে চিকিৎসা শেষে দেশেও ফিরেন এই বর্ষিয়াণ ক্রীড়া সংগঠক। কিন্তু সুস্থ হয়ে উঠতে পারেননি। দেশে ফেরার পর তাকে ভর্তি করা হয় বনানীর এক হাসপাতালে। সেখানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিসিবির এই পরিচালক। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

আলমগীর আলো দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত। বরিশাল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার বিভিন্ন পদে রয়েছেন দীর্ঘকাল ধরে।

দেশের দুই শীর্ষ ক্রীড়া ফেডারেশন ফুটবল ও ক্রিকেটে ছিল তার সম্পৃক্ততা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য হিসেবে কয়েক মেয়াদে ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করছিলেন। ক্রীড়াঙ্গনের বহুমুখী সংগঠনের সঙ্গে জড়িত এই ক্রীড়া সংগঠকের বিদায়ে ক্রীড়াঙ্গন নিশ্চিতভাবেই একজন অভিভাবককে হারালো।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493