বরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

  • আপডেট টাইম : জুলাই ১১ ২০২৪, ০৬:৩১
  • 99 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১১ ২০২৪, ০৬:৩১
  • 99 বার পঠিত
বরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার ॥ প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে কর্মসূচি দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় এ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এদিকে বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের ঢাকা কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিতে শুরু করে পুলিশ। পাশাপাশি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে জমায়েত হতে শুরু করেন। পরে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে মূল ফটক দিয়ে বের হয়ে মহাসড়ক অবরোধ করেন।এ সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দিলে পুলিশের কয়েকটি গাড়ি ক্যাম্পাসের সামনের মহাসড়ক ত্যাগ করে। ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই, মেধা না কোটাসহ নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বলেন, আমরা কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। আমরা রক্ত দেব। তবুও মহাসড়ক ছাড়ব না। আমাদের দাবি মেনে না নিলে আমরা মহাসড়ক ছাড়ব না। কোনো অপশক্তি আমাদের মাথা নোয়াবার পারবে না।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল পৌনে ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয় এ অবরোধ। এতে সড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা বৈষম্যমূলক সব কোটা বাতিলের দাবি জানায়। যেকোনো পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।এদিকে শিক্ষার্থীরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করলে সড়কের দুপাশে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীসহ সাধারণ মানুষ। তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচলে কোনো বাধা দেওয়া হয়নি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় বলেন, মেধার ভিত্তিতে কর্মসংস্থানের ব্যবস্থা না করে রাষ্ট্র নাগরিকদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে। আমাদের একটাই দাবি, মেধায় চাকরি হবে দিতে হবে।বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ওসি এ আর মুকুল বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ আছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493