জেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : জুলাই ১১ ২০২৪, ০৬:৩২
  • 254 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১১ ২০২৪, ০৬:৩২
  • 254 বার পঠিত
জেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধন

ভোলায় জেলেদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সাধারণ জেলেরা। আজ বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে এমন অভিযোগ দিয়েছেন বঞ্চিত জেলেরা। এর আগে বুধবার একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকার শতাধিক জেলে। তবে চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরী ।
সংশ্লিষ্টরা জানন, প্রজনন মৌসুমে মাছের উৎপাদন বৃদ্ধি, সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য ২০ মে থেকে ২৩ জুলাই অর্থাৎ ৬৫ দিন মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা চলছে।
এ সময় জেলেরা যেন মাছ ধরা থেকে বিরত থাকে, সে জন্য তাদের দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা। এর আওতায় ৫৬ কেজি করে চাল পাওয়ার কথা জেলেদের। কিন্তু বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের নিবন্ধিত অনেক জেলে চাল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে।
আমির মাঝি, সাহে আলম মাঝি, ফারুক মাঝ, হানিফ মাঝিসহ বিক্ষুব্ধ জেলেদের অভিযোগ, হাসান নগর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ চৌধুরী জেলেদের জন্য বরাদ্দ হওয়া চাল প্রকৃত জেলেদেরকে না দিয়ে স্বজনপ্রীতি করেছেন। প্রকৃত জেলেদের বাদ দিয়ে অন্যদের চাল দিয়েছেন। পাশাপাশি প্রায় ২শত টন চাল আত্মসাত করেছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আবেদ চৌধুরী জানান, তার ইউনিয়নে ২৮শ নিবন্ধিত জেলের মধ্যে মাত্র ৯শ জেলের জন্য চাল বরাদ্দ পেয়েছেন। ওই চাল সংশ্লিষ্টদের উপস্থিতিতে ৫৬ কেজি করে বিতরণও করা হয়েছে। চাল আত্মসাতের প্রশ্নই আাসেনা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493