সংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএ

  • আপডেট টাইম : জুলাই ১১ ২০২৪, ০৬:৩৭
  • 456 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১১ ২০২৪, ০৬:৩৭
  • 456 বার পঠিত
সংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আগামীকাল বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলন ডেকেছে। এনটিআরসিএর সচিব ওবায়দুর রহমান প্রথম আলোকে সংবাদ সম্মেলনের কথা জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধনধারী কতিপয় ব্যক্তি বিভিন্ন ফোরাম গঠন করে যৌক্তিকতা না থাকা সত্ত্বেও তাঁদের চাকরির নিশ্চয়তা দাবি করে বিভিন্ন সময় এনটিআরসিএর সামনে এবং বিভিন্ন জনসমাগমস্থলে মানববন্ধনসহ সভা-সমাবেশ করছেন, যা দেশবাসীকে বিভ্রান্তির মধ্যে ফেলছেন। ফলে এনটিআরসিএ তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এসব বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে আগামীকাল সকাল সাড়ে ১০টায় এনটিআরসিএর সম্মেলনকক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন
অর্ধবার্ষিক মূল্যায়নের প্রশ্নপত্র ফাঁস হয় প্রধান শিক্ষকদের মাধ্যমে, চিহ্নিত দুজন
১০ জুলাই ২০২৪
অর্ধবার্ষিক মূল্যায়নের প্রশ্নপত্র ফাঁস হয় প্রধান শিক্ষকদের মাধ্যমে, চিহ্নিত দুজন

এদিকে ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার তারিখ ১২ ও ১৩ জুলাই নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে এ পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে এনটিআরসিএ। এনটিআরসিএর পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) মো. আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘লিখিত পরীক্ষা সিলেট বিভাগে সিলেটের যে তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে, সেগুলোয় কোনো সমস্যা নেই আর বন্যা হচ্ছে কুড়িগ্রামে, সেখানে আমাদের কোনো কেন্দ্র নেই। আমাদের কেন্দ্র আছে রংপুর শহরে। সেখানে তো বন্যা নেই। তাই পরীক্ষা পেছানোর সুযোগ নেই। এখন পর্যন্ত আমাদের কাছে পরীক্ষা পেছানোর কোনো নির্দেশনা আসেনি।’

১২ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায় এবং ১৩ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581