১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলম্বিয়া

  • আপডেট টাইম : জুলাই ১১ ২০২৪, ০৬:৩৮
  • 229 বার পঠিত
  • আপডেট টাইম : জুলাই ১১ ২০২৪, ০৬:৩৮
  • 229 বার পঠিত
১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলম্বিয়া

কোপা আমেরিকার সেমি ফাইনালে উরুগুয়েকে হারিয়েছে কলম্বিয়া। জেফারসন লারমার একমাত্র গোলে ১-০ গোলে জিতে ফাইনালে উঠে যায় হামেস রদ্রিগেজের কলম্বিয়া। ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।
নর্থ ক্যারোলিনার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে কোপা আমেরিকার সেমিফাইনালে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে প্রেসিং ফুটবল খেলতে থাকে কলম্বিয়া।তবে বারবার ফাউল হওয়ায় বাধাগ্রস্ত হয় ম্যাচের গতি। প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে যায় কলম্বিয়া। ৩৯ মিনিটে কলম্বিয়ার হয়ে গোলটি করেন ডিফেন্সিভ মিডফিল্ডার জেফারসন লারমা। হামেস রদ্রিগেজের নেয়া কর্নার থেকে হেড করে বল জালে জড়ান লারমা।এগিয়ে যায় কলম্বিয়া। এই টুর্নামেন্টে রদ্রিগেজের এটি ৬ষ্ঠ অ্যাস্টিস্ট। প্রথমার্ধের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কলম্বিয়ান রাইট ব্যাক দানিয়েল মুনোজ। দ্বিতীয়ার্ধ পুরোটা ১০ জনের দল নিয়ে খেলে কলম্বিয়া।
তবে একজন কম নিয়েও আক্রমনাত্নক ফুটবল উপহার দিয়ে সুযোগ বেশি তৈরি করেছে কলম্বিয়া। তারা ১১ শট নিয়ে ৪টি লক্ষ্যে রেখতে পেরেছে। অন্যদিকে ১১ শটের ২টি লক্ষে রাখতে পেরেছে উরুগুয়ে। শেষ দিকে কলম্বিয়ার বেশ কিছু সুযোগ হাতছাড়া হয়। তবে শেষ বাঁশি পর্যন্ত উরুগুয়ে সেই গোল শোধ করতে না পারায় এক গোলই ভাগ্য নির্ধারণ করে দেয় ম্যাচের।
২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠল কলম্বিয়া। সবশেষ ২০০১ সালে কোপার ফাইনালে মেক্সিকোকে হারিয়ে প্রথমবার কোপা চ্যাম্পিয়ন হয়েছিলো দলটি। এ নিয়ে ২৮ ম্যাচ অপরাজিত কলম্বিয়া।
সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581