বরিশাল মেট্রোপলিটন পুলিশ’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২৪, ০৭:২৩
  • 53 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২৪, ০৭:২৩
  • 53 বার পঠিত
বরিশাল মেট্রোপলিটন পুলিশ’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

দি বরিশাল ডেস্ক।। বৃহস্পতিবার সকাল সাড়ে দশ টায় পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) বিএমপি মােহাম্মদ নজরুল হােসেন মহোদয়ের সভাপতিত্বে রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল সেডে বিএমপি’র মাসিক কল্যাণ সভা (আগষ্ট -২০২৪) অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই সভাপতি বিএমপি’র বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ সময় তিনি বলেন, পুলিশের নিকট আগত সকল সেবা প্রত্যাশীদের সাথে সৌজন্যমূলক আচরণ করতে হবে। দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও ক্রান্তি কালীন সময়ে সর্বোচ্চ পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দিয়ে জনসেবা নিশ্চিত করতে হবে। এমন কোন ফাঁদে পা দেয়া যাবে না কিংবা এমন কিছু করা যাবে না যার জন্য বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয় এবং পুরো বাহিনী বিব্রত হয়। অতীতের ন্যায় সামনের দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে প্রস্তুত থাকতে হবে।
এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি ডিসিপ্লিন মেনে চলতে সকলকে নির্দেশনা প্রদান করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতিপ্রাপ্ত) রুনা লায়লা সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ পদবীর পুলিশ সদস্যগণ।

← Back

Thank you for your response. ✨

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493