পটুয়াখালীতে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

  • আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২০, ১১:০৭
  • 1127 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০৩ ২০২০, ১১:০৭
  • 1127 বার পঠিত
পটুয়াখালীতে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতে চরম দুর্ভোগে পরেছে মানুষ। সারাদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আবার কখনও কখনো ব্যাপক বৃষ্টি হয়েছে। ফলে শীতে তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মানুষ ঘরবন্দী হয়ে পরে। রিক্স গাড়ি তেমন চলেনি, অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ।

দিনভর বৃষ্টির কারনে পৌরসভাসহ জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন দপ্তরের ঠিকাদারদের অবকাঠামোর নির্মান কাজ বন্ধ রয়েছে। ফলে দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষ পড়েছে বিপাকে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত উপ-সহকারী আবহাওয়াবিদ মোঃ বশির আহমেদ জানান শুক্রবার সকাল ৬টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের রেকর্ড ধরা হয়েছে ১৭ দশমিক ৫ মিলি মিটার ।

পটুয়াখালীতে এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ১৯ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বৃষ্টি না হলেও রবিবার ফের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ৬ জানুয়ারী পর্যন্ত বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত উপ-সহকারী আবহাওয়াবিদ মোঃ বশির আহমেদ জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493