রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন ভেসে গেলো বৃষ্টিতে

  • আপডেট টাইম : আগস্ট ৩০ ২০২৪, ০৩:২০
  • 160 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ৩০ ২০২৪, ০৩:২০
  • 160 বার পঠিত
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন ভেসে গেলো বৃষ্টিতে

সকাল থেকেই রাওয়ালপিন্ডির আকাশ থেকে বর্ষিত হচ্ছিল ভারী বৃষ্টি। যে কারণে দুই ঘণ্টা অপেক্ষা করেও টস করা যায়নি। অবশেষে অতিবৃষ্টির কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টে প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ সময় বেলা ১১টায় খেলা শুরুর কথা ছিল। কিন্তু দুই ঘণ্টা পেরিয়ে গেলেও বৃষ্টি থামেনি। টস করা ছাড়াই শেষ হয় প্রথম সেশন। এরপরও বৃষ্টি না থামায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

রাওয়ালপিন্ডিতে গত দুই ধরেই বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবারও সেই বৃষ্টিধারা অব্যাহত ছিল। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, দ্বিতীয় টেস্টের দিনগুলোতে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেটির প্রমাণও মিললো প্রথম দিনের খেলা পরিত্যক্ত হওয়ার মাধ্যমে।

এর আগে প্রথম টেস্টও বৃষ্টির কবলে পড়েছিল। বৃষ্টির কারণে ওই ম্যাচের প্রথম দিনের খেলা শুরু হয়েছিল মধ্যাহ্নবিরতির পর। দ্বিতীয় টেস্টেও বৃষ্টির মাধ্যমে প্রথম টেস্টের প্রথম দিনের স্মৃতিই ফিরে এলো। তবে পার্থক্য হচ্ছে, ওই টেস্টের প্রথম দিনে ৪১ ওভার খেলা হয়েও আজ মাঠে একটি বলও গড়াতে পারেনি।

প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচে স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে এটিই ছিল বাংলাদেশের প্রথম জয়। এমনকি টেস্ট ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম ১০ উইকেটে জয় পেল বাংলাদেশ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493