গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০২৪, ০১:১৫
  • 55 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০১ ২০২৪, ০১:১৫
  • 55 বার পঠিত
গোপালগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২০ জন। আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।

নিহতেরা হলেন—খুলনার সামাদ আলী (৪০), তানিয়া আফরোজ তহুয়া (৩৫), সাকিবুর রহমান (৩৫), গোপালগঞ্জ সদর উপজেলার সুলতান শাহী গ্রামের মোতালেব শেখের ছেলে রইচ শেখ (২৪), নিহত অপর ২ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মো. আব্দুল্লাহ হেল বাকি আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অপর এক অজ্ঞাত (৩৫) নারী মারা যান।’

এর আগে কাশিয়ানী ফায়ার স্টেশনের সাব অফিসার রেজাউল মওলা আজকের পত্রিকাকে জানান, ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে আসছিল। এ সময় মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকার গেরাখোলা ব্রিজের কাছে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হওয়ার খবর পাওয়া যায়। ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যুর হয়েছে। আহত ৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পান তারা।

তিনি আরও জানান, সকাল ৭টা ৪০ মিনিটে ফায়ার স্টেশনে খবর আসে। ঘটনাস্থলে ৮টা ৯ মিনিট থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493