শের-ই-বাংলা মেডিকেল’র বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০২ ২০২৪, ০১:৩৫
  • 48 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০২ ২০২৪, ০১:৩৫
  • 48 বার পঠিত
শের-ই-বাংলা মেডিকেল’র বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ

দি বরিশাল ডেস্ক।। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে এক ঘন্টা চিকিৎসক থাকলেও বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ থাকায় ভোগান্তিতে পরেছে রোগীরা।

তবে বেলা ১১টার পর বহির্বিভাগের সব চেম্বারও বন্ধ করে দেওয়া হয়। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তারা জরুরি সেবা ছাড়া বাকি সেবা বন্ধ রাখবেন বলে জানিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার সকাল ৯ টার পর থেকে বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। টিকিট না পাওয়ায় চিকিৎসা সেবা নিতে পারছে না রোগীরা। সকাল থেকেই রোগীরা টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে অনেকেই রয়েছে শিশু ও বয়স্ক রোগী। তবে সকাল ৮টার দিকে কিছুক্ষণ টিকিট বিক্রি হলেও পরে তা আবার বন্ধ করে দেওয়া হয়।

ঝালকাঠি থেকে চিকিৎসা নিতে আসা মরিয়ম বেগম বলেন, আমি নাতি নিয়ে সকালে আসছি টিকিট কাটতে পারিনি আর ডাক্তারও দেখাতে পারিনি অনেক ভোগান্তি হচ্ছে এখন কি করবো বুঝতে পারছি না। মেডিকেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ দ্রুত এর সমাধান করে দেওয়া হোক আমাদের ভোগান্তি থেকে মুক্তি দেযা হোক। অপরদিকে দুপুর ১২টার দিকে হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলামের সঙ্গে আলোচনায় বসেছে ইন্টার্ন চিকিৎসকরা। এতে পুলিশ ও সেনাবাহীনির সদস্যরাও উপস্থিত রয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493