উজিরপুরের জোড়া খুন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০২৪, ০২:৪৭
  • 156 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০২৪, ০২:৪৭
  • 156 বার পঠিত
উজিরপুরের জোড়া খুন মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের উজিরপুরের চাঞ্চল্যকর জোড়া খুন মামলার প্রধান আসামি মো. কিবরিয়া হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-৮ এর মিডিয়া সেল। গ্রেপ্তার মো. কিবরিয়া হাওলাদার (৫০) বরিশালের উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা এলাকার মৃত আসমত আলী হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, গত ২৪ আগস্ট বরিশালের উজিরপুর থানাধীন সাতলা বড় ব্রিজের পশ্চিম পাশের ঢালে ইদ্রিস হাওলাদার এবং ওসমান গনি ওরফে সাগর হাওলাদারকে নির্মমভাবে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

ঘটনার আগ মুহূর্তে নিহত ইদ্রিস হাওলাদার ও তার চাচাতো ভাই সাগর হাওলাদার সাতলা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরেছিল। সাতলা বড় ব্রিজের পশ্চিম ঢালে হামলাকারীরা তাদের গতিরোধ করে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

এসময় তাদের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে প্রথমে আগৈলঝারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া নিয়ে যায়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বরিশাল শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতেই ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার এবং পরের দিন রোববার সকালে সাগর হাওলাদারের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী মোসা. রেশমা বেগম বাদী হয়ে বরিশাল জেলার উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

যে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব-৮, সদর কোম্পানি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ছায়াতদন্ত শুরু করে। তদন্তে দেখা যায়, হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা নিজ এলাকা ছেড়ে অন্যত্র আত্মগোপন করেছে।

পরবর্তীতে র‍্যাব-৮ এর সদর কোম্পানি বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলার কোতয়ালি থানাধীন ছড়ারপাড় এলাকা থেকে র‍্যাব-৯ সদর কোম্পানির সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে এজাহার নামীয় প্রধান আসামি মো. কিবরিয়া হাওলাদার (৫০) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সর

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581