ঝালকাঠিতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০২৪, ০৬:০৭
  • 110 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০২৪, ০৬:০৭
  • 110 বার পঠিত
ঝালকাঠিতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নে জাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁরা হাসপাতালে ভর্তি আছেন। নিহত সুলতান খান (৭০) জাঙ্গালিয়া এলাকার মৃত ওয়াজেদ আলি খানের ছেলে। আহতরা হলেন আফজাল হোসেন খান, হেলাল খান, হেলেনা বেগম। তাঁরা সুলতান খানের প্রতিবেশী।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার। নিহতের পুত্রবধূ ফাতিমা ও রুমা বেগম বলেন, প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন জমি নিয়ে তাদের বিরোধ চলছিল এবং আদালতে মামলাও চলমান আছে।

আজ শনিবার বেলা ১১টার দিকে প্রতিপক্ষ বাচ্চু, জাকির, ইলিয়াস, শহিদ, মনির, স্বপনসহ কয়েকজন মিলে বিরোধপূর্ণ জমিতে ধানের বীজ রোপণ করতে আসে। এ সময় তাদেরকে বাধা দিলে রুমার ওপর হামলা চালায় প্রতিপক্ষরা।

রুমাকে তাঁর শ্বশুর সুলতান খান বাঁচাতে আসলে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রুমাসহ কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহেদ খান বলেন, সুলতান খানকে নিহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493