বাংলাদেশ-ভারত ম্যাচে হামলার হুমকি

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০২৪, ০৭:১০
  • 176 বার পঠিত
  • আপডেট টাইম : সেপ্টেম্বর ০৭ ২০২৪, ০৭:১০
  • 176 বার পঠিত
বাংলাদেশ-ভারত ম্যাচে হামলার হুমকি

দি বরিশাল ডেস্ক।। পাকিস্তানকে তাদেরই ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। টাইগারদের সামনে এখন মিশন ভারত। দেশটির বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। তবে এই সিরিজ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হামলার হুমকি দিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা।

দলটির সভাপতি জয়বীর ভরদ্বাজ বলেছেন, বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে…মন্দির ধ্বংস করা হচ্ছে। এর পরও প্রধানমন্ত্রী মোদি এখানে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন। তাই হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে যে গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ ক্রিকেট ম্যাচের বিরোধিতা করা হবে। শান্তি বজায় রাখার জন্য ম্যাচটি বাতিল করা উচিত। কারণ অন্যথায় দেশে অশান্তি হবে।

এই বিষয়টি স্বীকার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও। বিসিসিআই সূত্রে এবিপি লাইভ জানিয়েছে, বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে কানপুরে। এই ম্যাচে সফরকারী দলের ওপর হামলার হুমকি দিয়েছে হিন্দু মহাসভা।

সংগঠনটির সহসভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ জানিয়েছেন, তারা এই ম্যাচ বাতিলের সব রকমের চেষ্টা করবেন। শেষ পর্যন্ত এ ম্যাচের আয়োজন করলে এতে হামলারও হুমকি দিয়েছেন তিনি।

হিন্দু মহাসভার এমন হুমকি চিন্তায় ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকেও (বিসিসিআই)। এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা শোনা না গেলেও গুঞ্জন রয়েছে, পরিবর্তন করা হতে পারে ভেন্যু। সে ক্ষেত্রে কানপুর থেকে দ্বিতীয় টেস্ট স্থানান্তর হতে পারে ইন্দোরে।

এ বিষয়ে এত দিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘না, এ রকম সব সময় সব দেশের খেলাতে অন এন্ড অফ থাকেই। আমার মনে হয় না সেটা বড় একটা থ্রেট। আমাদের যেভাবে পরিকল্পনা করা আছে, সেভাবেই করব।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493