আফগা‌নিস্তা‌নের কা‌ছে‌ হে‌রে গেল বাংলা‌দেশ

  • আপডেট টাইম : অক্টোবর ২০ ২০২৪, ১১:৪৫
  • 154 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২০ ২০২৪, ১১:৪৫
  • 154 বার পঠিত
আফগা‌নিস্তা‌নের কা‌ছে‌ হে‌রে গেল বাংলা‌দেশ

ইমার্জিং এশিয়া কাপে হোঁচট খেল বাংলাদেশ ‘এ’ দল। হংকংয়ের বিপক্ষে জয়ের পর হারের মুখ দেখতে হয়েছে আফগানিস্তানের কাছে। গ্রুপ ‘এ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের কাছে ৪ উইকেটে হেরেছে আকবর আলীর দল।

ওমানের আল আমেরাত ক্রিকেট মাঠে টস হেরে আগে ব্যাট করতে হয় বাংলাদেশকে। নির্ধারিত ২০ ওভারে ইমনের ফিফটি এবং হৃদয়-শামিমের কার্যকরী দুই ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান পর্যন্ত পৌঁছায় বাংলাদেশ দল।

ইনিংস ওপেন করতে নেমে শুরুতেই সাজঘরের পথ ধরেন জিশান আলম। ৭ বল খেলে ৪ রানের বেশি করতে পারেননি তিনি। তবে অন্য ওপেনার পারভেজ ইমন দারুণ ছন্দে ছিলেন। ৩২ বলে সমান চারটি করে চার-ছক্কায় ৩২ বলে ৫৪ রান করেছেন তিনি।

দুই মিডল অর্ডার ব্যাটার সাইফ হাসান (১৬) ও আকবর আলী (৪) দ্রুত ফিরলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় ও শামিম হোসেনের ৪৫ বলে ৭০ রানের অবিচ্ছেদ্য জুটিতে শেষ পর্যন্ত লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

হৃদয় ৪২ রানে অপরাজিত ছিলেন, ৩৮ রান এসেছে শামিমের ব্যাটে।

১৬৫ রান তাড়া করতে নামা আফগানিস্তানের হয়ে একাই লড়াই করেন সাদিকউল্লাহ আতাল। ইনিংস শুরু করতে নেমে দুর্দান্ত এক লড়াকু ইনিংস খেলেছেন তিনি। দলের অন্য ব্যাটারদের কাছ থেকে তেমন সাহায্য না পেলেও একাকী লড়াই করে শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে নিয়ে যান ২৩ বছর বয়সি এই তরুণ।

ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য ৬ রান প্রয়োজন ছিল আফগানিস্তানের। আবু হায়দার রনির করা সেই ওভারের প্রথম বলেই বিশাল এক ছক্কা হাঁকিয়ে জয় নিশ্চিত করেন সাদিকউল্লাহ। ৯ চার ও ৫ ছক্কায় ৯৫ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন তিনি।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট পান রিপন মণ্ডল ও আলিস আল ইসলাম।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493