বরিশাল ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
পিরোজপুর প্রতিনিধি:
মাত্র ৮ মাস ০৪ দিনে পবিত্র কুরআনের হাফেজ হয়ে অনন্য নজীর সৃষ্টি করেছেন পিরোজপুরের মো. নাফিউল ইসলাম নিয়াজ।
অক্টোবর মাসে তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার পিরোজপুর শাখা থেকে ৮ মাস চার দিনে পবিত্র কোরআন হিফজ মুখস্থ শেষ করেন মো. নাফিউল ইসলাম নিয়াজ। ওই সময় তার বয়স ছিলো ৮ বছর ৯ মাস।
জানা যায়, শিক্ষক দম্পতি মো. মশিউল আলম সোহেল ও রোজিনা খাতুনের ছোট ছেলে নাফিউল ইসলাম নিয়াজ ২০১৬ সালে জানুয়ারি মাসের আঠারো তারিখে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সেখমাটিয়া গ্রামে জন্ম করেন।
হাফেজ মো. নাফিউল ইসলাম নিয়াজের পিতা মো. মশিউল আলম সোহেল বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে মাত্র আট মাস চার দিনে আমার ছেলে পবিত্র কুরআনের হাফেজ হয়েছে। আমার ছেলের জন্য দোয়া করবেন সে যেন একজন হক্কানী আলেম ও ইসলামী স্কলার হয়ে ইসলামের খেদমত করতে পারে। পিরোজপুর তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আবু হানিফ বলেন, আল্লাহর অশেষ অনুগ্রহে শিক্ষক ও অভিভাবকদের প্রচেষ্টায় মো. নাফিউল ইসলাম নিয়াজ ২৪৪ দিনে হিফয সম্পন্ন করতে সক্ষম হয়েছে। সে মেধাবী, অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের। আমরা তার জন্য দোয়া করি সে যেনো ভবিষ্যতে একজন বড় আলেম হতে পারে।