কমছেই না পিয়াজের ঝাঁজ, ২ দিনে বাড়ল ৬০ টাকা!

  • আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০২০, ০৬:১৩
  • 1093 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০৪ ২০২০, ০৬:১৩
  • 1093 বার পঠিত
কমছেই না পিয়াজের ঝাঁজ, ২ দিনে বাড়ল ৬০ টাকা!

কিছুটা কমলেও ফের বেড়েছে পিয়াজের দাম। দুই দিনের ব্যবধানে কেজিপ্রতি ৫০-৬০ টাকা দাম বেড়েছে। তবে পিয়াজের এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য বৃষ্টিকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, শীতের মৌসুমে সারা দেশে আকস্মিক বৃষ্টিপাত শুরু হওয়ায় হাট-বাজারে পিয়াজের সরবরাহ কমে গেছে। কিন্তু চাহিদা অপরিবর্তীত থাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম।

ঘরোয়া চাহিদা সামাল দিতে গত সেপ্টেম্বরে ভারত পিয়াজ রফতানি বন্ধ করে দেওয়ার পরে রাতারাতি বাড়তে শুরু করেছিল পিয়াজের দাম। দেশের বাজারে ৩০-৪০ টাকার পিয়াজের দাম বাড়তে বাড়তে তিনশ’ টাকায় ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চিন, তুরস্ক এবং মিশর থেকে পিয়াজ আমদানি শুরু করে সরকার। সেইসঙ্গে বাজারে নতুন পিয়াজ উঠতে শুরু করেছে। আর এই দুইয়ের ওপরে ভর করে দাম কিছুটা হলেও কমেছিল। এর মধ্যেই শুক্রবার থেকে ফের পিয়াজের দাম বাড়তে শুরু করেছে।

গত সপ্তাহে রাজধানী ঢাকার একাধিক বাজারে ১০০ থেকে ১১০ টাকা প্রতি কেজি দরে দেশি নতুন পিয়াজ বিক্রি হয়েছে। দু’দিন আগেও দেশি নতুন পিয়াজের দাম ছিল ১১০ টাকা কেজি। কিন্তু শুক্রবার এক ধাক্কায় বেড়ে হয়েছে ১৭০ টাকা। আর এতেই মাথায় হাত সাধারণ মানুষের।

দেশি পিয়াজের পাশাপাশি বাড়ছে বিদেশ থেকে আমদানি করা পিয়াজের দামও। জানা গেছে, গত সপ্তাহে মিশর থেকে আমদানি করা পিয়াজ প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি হয়েছে। এই সপ্তাহে তা বিক্রি হচ্ছে গড়ে ৬০ টাকা থেকে ৭০ টাকায়।

সূত্র- বিডি প্রতিদিন

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493